Bangladesh: হাসিনাকে দেশে ফেরানোর দাবি, ভারতকে 'কূটনৈতিক পত্র' পাঠাল বাংলাদেশ

Bangladesh: শেখ হাসিনাকে (Sheikh Hasina) দেশে ফেরাতে চেয়ে এবার ভারতকে কূটনৈতিক পত্র (Diplomatic Note) দিল বাংলাদেশ। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার তাঁর কার্যালয়ে জানান, বিচার প্রক্রিয়া শুরু করতেই শেখ হাসিনার প্রত্যর্পণ (Extradition) দাবি করে ভারতকে কূটনৈতিক পত্র লেখা হয়েছে।

হাসিনাকে ফেরাতে চেয়ে এর আগে বাংলাদেশের বিদেশমন্ত্রককে চিঠি লিখে আর্জি জানিয়েছিল সেদেশের স্বরাষ্ট্র দফতর। সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম (Jahangir Alam) জানিয়েছিলেন সেকথা। এরপরই বাংলাদেশের সরকারের (Yunus led govt) তরফে ভারতে এল কূটনৈতিক চিঠি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরানো যেতে পারে বলে জানান জাহাঙ্গীর আলম।

hasina

কূটনৈতিক পত্রে হাসিনাকে ফেরত চাওয়ার বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে বলে দাবি। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ক্রমশ সরকারি বিরোধী ও ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছিল। গত ৫ অগাস্ট তারই মাঝে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি।

হাসিনা-সহ আওয়ামী লিগের সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। বিপদ বাড়িয়ে রবিবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোলও। গণহত্যার অপরাধে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হতেই হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বার্তা দিয়েছিলেন সরকারের প্রধান মহম্মদ ইউনূস। হাসিনার ১৫ বছরের শাসনকালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন ইউনূস। এদিকে ভারতে থেকেই ইউনূসের সরকারের বিরুদ্ধে নিশানা করতে ছাড়েননি হাসিনাও। ইউনূসকে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী বলেন হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ইউনূস মুছে দিতে চান বলে তোপ দাগেন হাসিনা।

প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দু নিপীড়ন থেকে শুরু করে ভারত বিরোধী জিগির উঠেছে। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে ভারতের বিরুদ্ধেই নানা স্লোগান দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর দেশে। সম্প্রতি ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। অখণ্ড বাংলাদেশের পক্ষে সওয়াল তুলে সেই পোস্ট মুছে দেন মাহফুজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+