Bangladesh: ঢাকায় সচিবালয়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বহু নথি, প্রমাণ লোপাটে বড়সড় নাশকতা?

Bangladesh: গভীর রাতে বাংলাদেশের সচিবালয়ে (Secretariat Fire) বিধ্বংসী আগুন। দাউ দাউ করে আগুন জ্বলল ঢাকার সচিবালয়ের ভবনের আটতলা। পুড়ে ছাই বহু নথি। মৃত্যু হয়েছে ১ জনের। জেলছুট বন্দিদের তথ্য লোপাটেই (Evidence tampering) কি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড? প্রশ্ন তুলছেন ইউনূস বিরোধীরা। চক্রান্তের আশঙ্কা বাংলাদেশের বিরোধী দলের। তদন্ত কমিটি গড়ার আশ্বাস অন্তর্বর্তী সরকারের (Yunus led interim govt)।

বুধবার গভীর রাতে ১টা ৫২ মিনিট নাগাদ আগুন লাগে সচিবালয়ে। রাত পেরিয়ে ভোর হলেও সেখানে আগুন নেভেনি। বৃহস্পতিবার সকাল ৭টার পরেও আগুনে জ্বলতে থাকে ভবন। ঘটনাস্থলে সকালেও দমকলের ১৯টি ইঞ্জিন মোতায়েন ছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজে গিয়ে গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দমকল কর্মীর। মৃত দমকল কর্মীর নাম জাহিদ কামাল।

yunus

সূত্রের খবর, সচিবালয় ভবনের আর্থিক বিভাগ ও স্থানীয় প্রশাসনিক বিভাগে আগুন লাগে। এদিকে অগ্নিকাণ্ড নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। সচিবালয়ের দুদিকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। কোনও একটি উৎস্য থেকে আগুন ছড়িয়ে পড়েনি। ভবনের ভিতরে দুটি আলাদা জায়গায় আগুন লাগাতে ঘটনায় নাশকতার চক্রান্তের অভিযোগ উঠেছে।

বাংলাদেশের বিরোধী দলগুলির দাবি, আগুন লাগানো হতে পারে ভবনে। তার অন্যতম দুটি কারণ হল আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য লোপাটের চেষ্টা। দ্বিতীয়ত হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন সংশোধনাগার থেকে অপরাধীদের মুক্তি দেওয়ার তথ্য লোপাট হয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসনিক বিভাগে সেই সমস্ত তথ্য রয়েছে। কাজেই অগ্নিকাণ্ডের ঘটনায়
বেশকিছু প্রশ্নচিহ্ন তুলেছেন তারা।

এদিকে ঢাকায় সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ার আশ্বাস দিয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি নেহাতই দুর্ঘটনা, তা খতিয়ে দেখবেন তারা। যদিও সেই আশ্বাসে চিঁড়ে ভেজেনি। ওয়াকিবহাল মহলের অভিযোগ, তদন্ত যারা করবেন, তারাও তো এই সরকারেরই আওতাধীন। কাজেই নিরপেক্ষ তদন্ত হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ ওয়াকিবহাল মহলের।

তবে দমকলের ডিজি এদিন জানান শুধু আটতলায় নয়, আগুন ছড়িয়ে পড়ে সাততলা ও ন'তলাতেও। আগুন লাগার উৎসস্থল এখনও জানা যায়নি বলে জানান তিনি। দমকলের প্রবেশের জন্য সচিবালয়ের দুটি গেট ভাঙতে হয়েছে বলে জানান তিনি। এদিকে নৈরাজ্যের বাংলাদেশে খোদ সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা অনেক প্রশ্ন উসকে দিচ্ছে। সবটাই চক্রান্ত বলে আশঙ্কা বিরোধীদেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+