নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পোড়ান! বিএনপির ভারতীয় পণ্য বয়কটের ডাক নিয়ে বড় প্রশ্ন বাংলাদেশের PM শেখ হাসিনার
গত বেশ কিছুদিন ধরে প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচার চালানো হচ্ছে। এই প্রচারের পিছনে রয়েছে সেখানকার প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের বিভিন্ন শাখা সংগঠন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির তীব্র নিন্দা করেছেন।
শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতারা যদি সত্যিই ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন, তাহলে তাদের উচিত আগে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলা। তিনি আরও বলেছেন, তারা (বিএনপি) ভারতীয় মশলা ছাড়া খেতে পারেন কিনা, সেই প্রশ্নের উত্তরও দিতে হবে। সত্যিই তারা ভারতীয় পণ্য বয়কট করছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নেতারা ভারতীয় পণ্য বয়কট করার কথা বলছেন। কিন্তু তাঁর প্রশ্ন হল, যাঁরা এর প্রচার করছেন, তাঁদের স্ত্রীদের কাছে কত ভারতীয় শাড়ি রয়েছে? কেন তাঁরা স্ত্রীর কাছ থেকে শাড়িগুলো নিয়ে পুড়িয়ে দিচ্ছেন না?
প্রধানমন্ত্রী শেষ হাসিনার মন্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির শীর্ষ নেতা বলেছেন, বিএনপির নেতারা সাধারণভাবে ভারতীয় শাড়ি কেনেন না। তিনি বলেছেন, তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় কয়েকমাস আগে ভারত সফর থেকে ফিরে স্ত্রীকে ভারতীয় শাড়ি উপহার দিয়েছিলেন।
প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে দেশ থেকে নির্বাসিত এক ব্লগার নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন। তারপর থেকে সেই প্রচার সেখানকার একাংশের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে।
#boycottindianproducts pic.twitter.com/gGA0bsguzJ
— Pinaki Bhattacharya (@PinakiTweetsBD) January 17, 2024
এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভাল। বিএনপি নেতারা বাংলাদেশের গত নির্বাচনের আগে ভারতে এসে দরবার করলেও ভারত সরকার তাতে আমল দেয়নি। আর তারপর শেখ হাসিনা চতুর্থবার ক্ষমতায় ফেরার পর থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচার শুরু করেছে।
বিএনপি দাবি করেছে, বাংলাদেশে ভারতের বিরোধিতা বেড়েছে। তাদের অভিযোগ ভারত সরকারের ভুল নীতির কারণে রাজনৈতিকভাবে বাংলাদেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ ভারত গত পনেরো বছর ধরে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং নির্বাচনকে প্রভাবিত করেছে।












Click it and Unblock the Notifications