হলটা কী? হঠাৎ সুর নরম বাংলাদেশের! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ‘সুখবর’ দিলেন ইউনূসের উপদেষ্টা
India-bangladesh: বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল, তা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকার। ভারত ইস্যুতে সুর নরম করে চাঞ্চল্যকর দাবি করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন।
বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউনূস সরকারের উপদেষ্টার এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবারও একই ভাবে ভারত এবং বাংলাদেশ (India-bangladesh) ইস্যুতে গুরুত্বপূর্ণ দাবি করেছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। উভয় দেশই স্বাভাবিক সম্পর্ক থাকুক তা চায়। সৈয়দা রিজওয়ানা হাসানের কথায়, কোনও নির্দিস্ট দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে।
এহেন মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার কার্যত ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা শোনা গেল পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার মন্তব্যে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে। আর তা কাটাতে ইউনূস সরকার চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন।
একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া নিয়েও চাঞ্চল্যকর স্বীকারোক্তি শোনা গিয়েছে ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টার কথায়। বলেন।, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। ফলে সবদিক গুরুতবপূর্ণ বলেই দাবি। বলে রাখা প্রয়োজন, সংখ্যালঘু নির্যাতন সহ একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিছুটা প্রভাব পড়ে।
এর মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রাখেন বিদেশ সচিব। বৈঠক করেন বাংলাদেশের বিদেশ সচিব, বিদেশ উপদেষ্টার সঙ্গে। এমনকি প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গেও ভারতের বিদেশ সচিবের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকের পর থেকে কার্যত কিছুটা সুর নরম করেছে বাংলাদেশ, এমনটাই মত রাজনৈতিকমহলের।












Click it and Unblock the Notifications