Bangladesh: বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের 'সার্জিকাল স্ট্রাইক', ঘুম উড়েছে ইউনুসের! ডাকলেন জরুরি বৈঠক
Bangladesh: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের (america tariff Bangladesh) ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। হঠাত এহেন সার্জিকাল স্ট্রাইকে কার্যত দিশেহারা ওপার বাংলা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কয়েকমাস কেটে গিয়েছে। এখনও অচলবস্থা কাটেনি।
অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। কর্মসংস্থানও সে দেশে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এহেন ঘোষণায় নিঃসন্দেহে চাপ বেড়েছে সে দেশের অন্তবর্তী সরকাররের। এরপরেই জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মার্কিন শুল্ক আরোপ এবং কীভাবে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব!

সমস্ত বিষয় নিয়েই এই বৈঠকে চর্চা হবে বলে জানা যাচ্ছে। 'বাংলা ট্রিবিউনে' প্রকাশিত খবর অনুযায়ী, আজ শনিবার অর্থাৎ ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও আধিকারিকদের বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। এবং ট্যারিফ কমানোর বিষয়েও আবেদন জানাবেন বলে জানান ইউনুস। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের প্রধান দুই রফতানি বাজারের একটি আমেরিকা। বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রফতানি হয় সে দেশে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রফতানি হয় প্রায় ৮৪০ কোটি ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি দাঁড়ায় ৭৩৪ কোটি ডলারে।
নতুন করে উচ্চ মাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর তা সামাল দেওয়ার জন্যেই এদিনের এই বৈঠক বলে মনে করা হচ্ছে।।
বলে রাখা প্রয়োজন, গত ২ এপ্রিল বিশ্বের একাধিক দেশের উপর 'পারস্পারিক শুল্ক' চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই তালিকায় তাৎপর্যপূর্ণ ভাবে রয়েছে ভারতের নামও। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে 'পারস্পরিক কর' বসানো হয়েছে বাংলাদেশেও।












Click it and Unblock the Notifications