আগেই গিয়েছে আলু-পেঁয়াজ, এবার পাত থেকে উধাও মাংসও! বাংলাদেশে একী অবস্থা, হাসিনাকে সরানো ভুল? বিস্ফোরক আমআদমি

Bangladesh: বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে! শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের হাতে এখন বাংলাদেশের ক্ষমতা। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও অশান্ত সে দেশ। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আইনশৃঙ্খলা, কোনও কিছুতেই নিয়ন্ত্রণ নেই অন্তবর্তী সরকারের। হু হু করে সমস্ত জিনিসের দাম বাড়ছে। আলু-পেঁয়াজ সহ একাধিক নিয়্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া।

এমনকি কয়েক দফায় সে দেশে ভারত চাল পাঠালেও দাম (Bangladesh Market Price) কমার কোনও লক্ষন নেই। ফলে সে দেশের মানুষর ক্রমশ ক্ষোভ বাড়ছে। এর মধ্যেই এবার বাংলাদেশের (Bangladesh) মানুষের পাত থেকে উধাও হতে চলেছে মাংসও। গত কয়েকদিনে ব্রয়লার এবং সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা (বাংলাদেশি মুদ্রা) বেড়ে গিয়েছে।

Bangladesh

যা আম আদমির কাছে খুবই চাপের বলেই মনে করা হচ্ছে। সে দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েকদিন আগেও বাংলাদেশের একাধিক বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ২০০ টাকা (বাংলাদেশি মুদ্রা) কেজিতে।

কিন্তু কয়েকদিনের মধ্যেই দামের ব্যাপক ফারাক! ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা (বাংলাদেশি মুদ্রা) কেজিতে। আর সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি একাধিক বাংলাদেশের বাজারে তো সোনালি মুরগি (বাংলাদেশি মুদ্রা) ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের।

এভাবে হু হু করে দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ক্রেতারা। এমনকী ক্ষুব্ধ বিক্রেতারাও। সংবাদমাধ্যমকে তাঁরা জানাচ্ছেন, তিন দিন আগেও ব্রয়লার ১৭০-১৮০ টাকা দরে এবং সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু হঠাত করেই কেন এমন দামবৃদ্ধি! দেশের সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই বলেই দাবি সে দেশের সাধারণ মানুষের। এই অবস্থায় অনেকেই বলতে শুরু করেছেন, শেখ হাসিনাকে মসনদ থেকে সরানো ভুল ছিল!

শুধু মাংস নয়, বাজারে গিয়ে মূল্যবৃদ্ধির কোপে একেবারে হাত পুড়ছে সাধারণ মানুষের। মাসের পর মাস কেটে গেলেও দাম কমার কোনও লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। ফলে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। সে দেশের আম আদমির দাবি, বাজারের দামে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। আর এই সুযোগ বেশ কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে। তাতে চাপ বাড়ছে সাধারণ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+