Bangladesh: ‘খুনি হাসিনাকে ফেরত দিন,’ সৌজন্য ভুলে ভারতকেই হুমকি বাংলাদেশের ছাত্রনেতার! শাসানি ইউনূসকেও
Bangladesh: ভারতের প্রতি বিদ্বেষ বেড়েই চলেছে বাংলাদেশে। আর এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি বাংলাদেশের ছাত্রনেতার। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে হলে খুনি শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরাতে হবে বলে হুঁশিয়ারি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমের (Sarjis Alam)।
রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমিতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে ভারতকে বেপরোয়া হুঁশিয়ারি ছাত্রনেতার। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে তাঁকে বলতে শোনা যায়, "ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আপনাদের কাজের উপরই নির্ভর করবে। খুনি শেখ হাসিনাকে নিজেদের মাটিতে আশ্রয় না করে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার বাংলাদেশের মানুষ করবে।"

ভারতের বিরুদ্ধে বিষোদ্গার সারজিস আলমের। ভারতের সৌজন্য ভুলে শাসানি ছাত্রনেতার। তবে একা ভারতকে নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেও (Muhammad Yunus) হুমকি সারজিসের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ইউনূসকেও ছাড়া হবে না বলে মঞ্চ থেকে বলতে শোনা গেল তাঁকে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যেও হুমকি দেন ছাত্রনেতা।
এদিকে ২০ দিন পেরিয়ে গেলেও জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। বিনা বিচারে তাঁকে জেলে বন্দি করে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। তাঁর হয়ে কোনও আইনজীবীকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এখনও আত্মপক্ষ সমর্থনের সুযোগই পেলেন না চিন্ময় প্রভু। এমনকী, তাঁর আইনজীবীদের উপরেও হামলা চালানো হচ্ছে।
চিন্ময় প্রভুকে জেলে আটকে রেখে বাংলাদেশের প্রশাসনের মুখেও এবার ইসকন বিদ্বেষ। ইসকনের বিরুদ্ধে বিষোদ্গার আইনজীবী আশরাফুর জামানের। ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে শত্রু সংগঠন বলে নিশানা করেন আইনজীবী। ইসকনকে ছেড়ে দেওয়া হবে না, বরদাস্ত নয় বলেও হুমকি দিতে শোনা যায় তাঁকে।
খোদ আইনজীবীর মুখে এই কথা কীকরে? পাল্টা ক্ষোভে ফেটে পড়লেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। মৌলবাদীদের চাপে ইসকনকে টার্গেট করছে ইউনূসের সরকার। ইসকনের আস্তানা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। ইসকনকে ভিলেন বানানোর প্রথা চলছে বলে অভিযোগ রাধারমণ দাসের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications