একবার আসুন, মোদীর বিদেশমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ! ট্রাম্পের ভয়ে বিস্ফোরক স্বীকারোক্তি ইউনূসের উপদেষ্টার
India-Bangladesh: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ। বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাড়তি দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে মোদীই শেষ কথা তা তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় কিছুটা হলেও সুর নরম করেছে বাংলাদেশ। এরপরেই তাৎপর্যপূর্ণ ভাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন সে দেশের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সামনেই বিদেশমন্ত্রীদের ফোরাম যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) সভা আছে। সেই মিটিংয়ে যাতে বিদেশমন্ত্রী যোগ দেন সেই বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (India-Bangladesh) ।

বাংলাদেশের বুকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশের রাজনৈতিক পরিস্থিতির বদল হয়েছে। পাকিস্তান প্রেমী মৌলবাদ-কট্টরপন্থীরা দেশজুড়ে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, লাগাতার চলছে ভারতকে হুমকি। এমনকি সে দেশে চলা বিক্ষোভ, অশান্তির জন্য ভারতকে দায়ী করেছে ইউনূস প্রশাসন। ভারত এবং বাংলাদেশের সম্পর্কে গত কয়েকমাসে একেবারে তলানিতে।
এই প্রেক্ষাপটে ওমানের রাজধানী মাসকাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়েছিলেন তৌহিদ হোসেন। সেই সম্মেলনে যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। আর সেই সম্মেলনের মাঝেই এস জয়শঙ্করের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন সে দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ।
আর সেই বৈঠক প্রসঙ্গে বলতে ভারতের সঙ্গে সম্পর্কে যে অবনতি ঘটেছে তা স্বীকার করেন। তৌহিদ সাহেব বলেন, 'অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে শুরুতে যে টানাপোড়েন ছিল, সেটা সবাই জানে। আমরা স্বীকারও করেছি তা। এরপর বিদেশসচিবেরা বৈঠক করেছেন। এরপর ব্যবসা মোটামুটি বেড়েছে। আগের জায়গায় (ব্যবসা) পৌঁছে গেছে। এগুলো প্রত্যেকটাই তো ইঙ্গিত।'
কিন্তু পরিস্থিতি এখনও যে ঠিক হয়নি তাও মেনে নিয়ে ইউনূসের এই উপদেষ্টা জানান, 'ভিসাসহ কিছু সমস্যা আছে', দ্রুত সেগুলি মেটানো হবে। অন্যদিকে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যে দুবার তাঁকে হস্তান্তরের দাবি জানিয়েছে ইউনূস সরকার। এই বিষয়ে এস জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে কিনা তা জানতে বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, 'ওটা নিয়ে সুনির্দিষ্ট করে আলোচনা হয়নি। আমরা সার্বিকভাবে সব বিষয় নিয়েই কথা বলেছি।'
আর এরপরেই বাংলাদেশের মাটিতে জোর গুঞ্জন, তাহলে কি শেখ হাসিনা ইস্যুতে এবার নরম হতে চলেছেন সে দেশের অন্তবর্তী সরকার। কোথায় কি ট্রাম্পের আতঙ্ক কাজ করছে? এই বিষয়ে বাংলাদেশ বিদেশ উপদেষ্টা জানাচ্ছেন, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। আদালতে শেখা হাসিনাকে ফেরত চেয়েছে বলেও দাবি।












Click it and Unblock the Notifications