'আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না', 'ভিতরের আসল কথা' ফাঁস করে দিলেন ইউনূস! তোলপাড় বাংলাদেশ
Bangladesh: সীমাহীন দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা! অবশেষে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। ৫৫তম মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস (Bangladesh Independence Day) । বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। তার আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মহম্মদ ইউনূস। আর সেখানেই বাংলাদেশ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি ইস্যুতে সরব হন।
বলেন, সীমাহীন দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। তবে এজন্য শেখ হাসিনা সরকারকেই দায়ী করেন। বলেন, 'স্বৈরাচারী সরকার' দুর্নীতিকে বিশ্বের 'শীর্ষ স্থানে' নিয়ে গিয়েছে। আর এই দুর্নীতির জন্যেই সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। শুধু তাই নয়, সরকার লক্ষ্য, নীতি, সরকারি আধিকারিকদর দায়িত্ব সবটাই অর্থহীন হয়ে যাচ্ছে। এছাড়াও এদিন একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন ইউনূস (Bangladesh- Muhammad Yunus) ।

বলে রাখা প্রয়োজন, গত ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। সে দিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস। আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা।
আর সেই বক্তব্য থেকেই ইউনূস বলেন, পুরো বিশ্ব বুঝে গিয়েছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চায়।
ফলে দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা-বাণিজ্য কিছুই চলবে না। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনও গতি নেই বলেও এদিন চাঞ্চল্যকর বক্তব্য রাখেন ইউনূস। একই সঙ্গে শেখ হাসিনাকে তীব্র আক্রমণ শানান। পাশাপাশি জাতীয় নির্বাচন নিয়েও বড় ইঙ্গিত দেন। ইউনূস বলেন, ১৬ বছরে শেখ হাসিনার সরকার বাংলাদেশে ভয়াবহ লুটপাট চালিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়েছে এবং এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গিয়েছে বলেও দাবি।
এজন্য কড়া শাস্তি পাবেন বলেও দাবি প্রধান উপদেষ্টা। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে জানান, এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এজন্য যাবতীয় প্রস্ততি নেওয়া হচ্ছে। সুষ্ঠ এবং অবাধ ভোট করানোটাই লক্ষ্য বলেও এদিন জানান অন্তবর্তী সরকারের প্রধান। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications