Bangladesh: বাংলাদেশের নতুন ব্যাঙ্ক নোট বাজারে এল, মুছে গেলেন শেখ মুজিব
বাংলাদেশ ব্যাঙ্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নকশার ব্যাঙ্ক নোট বাজারে এনেছে। রবিবার ২০২৫ থেকে এই নোটগুলোর বিতরণ শুরু হয়েছে এবং সোমবার থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মাধ্যমে তা জনসাধারণের কাছে পৌঁছনোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট তৈরি করা হয়েছে, যেগুলিতে বঙ্গবন্ধুর ছবি নেই।
নতুন নকশার নোটে বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের ছবি স্থান পেয়েছে। ১০০০ টাকার নতুন নোটে একদিকে জাতীয় সংসদ ভবন ও অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধের ছবি রয়েছে। ৫০ টাকার নোটে একদিকে আহসান মঞ্জিলের ছবি ও অন্যদিকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম 'সংগ্রাম’ এর নকশা করা হয়েছে। ২০ টাকার নতুন নোটে কান্তজিউ মন্দিরের ছবি দেখা যাচ্ছে।

এছাড়াও বাংলাদেশ ব্যাঙ্ক ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাঙ্ক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোটের নতুন নকশা প্রকাশ করেছে। ৫০০ টাকার নোটে কেন্দ্রীয় শহীদ মিনার ও সুপ্রিম কোর্টের ছবি, ১০০ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের ছবি এবং ১০ টাকার নোটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি থাকছে। কিছু নোটে জুলাই-২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতিও স্থান পেয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নোট ছাপানো বন্ধ ছিল। এর ফলে বাজারে পুরনো ও ছেঁড়াফাটা নোটের সংখ্যা বাড়ছিল, যা নিয়ে অসন্তোষ দেখা দিচ্ছিল। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। এর আগে তাঁর মূর্তি ভাঙা হয়েছে এবং সরকারি দপ্তর থেকেও তাঁর ছবি সরানো হয়েছে। অনেকে মনে করছেন মৌলবাদী গোষ্ঠীগুলোর দাবির কাছে নতি স্বীকার করেই এই পরিবর্তন আনা হয়েছে।
তবে এই সিদ্ধান্তে বাংলাদেশের একটি বড় অংশ ক্ষুব্ধ। তাঁদের মতে, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মুদ্রার নকশায় এমন বড় পরিবর্তন আনার অধিকার নেই। এই পদক্ষেপকে '৭১-এর ইতিহাস মুছে ফেলার নির্লজ্জ প্রচেষ্টা হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন সিরিজের এই নোটে কোনও নির্দিষ্ট মানুষের ছবি থাকছে না। বরং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী ভবন এবং ঐতিহাসিক স্থাপনা সমূহকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের হাতে শেখ মুজিবের ছবি সম্বলিত বিপুল পরিমাণ ছাপানো নোট থাকায় সেগুলি বাতিল করলে বড় ধরনের অর্থের অপচয় হতো। ধীরে ধীরে পুরনো নোটগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে।
আরিফ হোসেন খান বলেন, "নতুন সিরিজের এই নোটে কোনও নির্দিষ্ট মানুষের ছবি থাকছে না, বরং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী ভবন এবং ঐতিহাসিক স্থাপনাসমূহকে প্রাধান্য দেওয়া হচ্ছে।" তিনি আরও জানান, পুরনো নোটগুলি ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications