মোদীর 'স্ট্রাইকে' হাহাকার বাংলাদেশে, দ্রুত ভারতের ভূখণ্ড খালি করার নির্দেশ! জরুরি বৈঠকে ইউনূসের উপদেষ্টারা
India-Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে বড়সড় 'স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার! বাংলাদেশকে 'ট্রান্সশিপমেন্টে'র (trans-shipment for Bangladesh) সুবিধা বাতিল করে দিয়েছে ভারত। ফলে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে তৃতীয় দেশে ব্যবসার সুযোগ আর পাবে না বাংলাদেশে। আর তাতেই হাহাকার পড়ে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীকমহলে। থমকে গিয়েছে রফতানি। এমনকী যে সমস্ত মালবাহী ট্রাক ছিল সেগুলিও বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালেই সে দেশের পেট্রাপোল বন্দরের গেট থেকে চারটি মালবাহী ট্রাক ফেরত পাঠানো হয়। এমনকী বুধবার রাতেও বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ফেরত পাঠায় ভারত (India-Bangladesh) । পরে রফতানি পণ্য বোঝাই ট্রাক চারটি ঢাকায় ফেরত যায়। যা নিঃসন্দেহে ইউনূস সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও সে দেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কথায়, 'ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না'।

বলে রাখা প্রয়োজন, বুধবার রাতেই এই বিষয়ে বাণিজ্য উপদেষ্টা সহ একাধিক শীর্ষ আধিকারিকরা এই বিষয়ে একটি বৈঠকে বসেন। যেখানে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা হয়। আর এরপরেই এদিন বাণিজ্য উপদেষ্টা দাবি করে, ভারতের এহেন সিদ্ধান্তে নাকি কিছুই সমস্যা নেই। এদিকে বাংলাদেশের রফতানি বাজারে যে ধস নেমে গিয়েছে তা মেনে নিচ্ছেন বহু ব্যবসায়ীই।
বলে রাখা প্রয়োজন, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনও দেশে পৌঁছানোর সুযোগ ছিল। আর এই চুক্তি যাওয়ার ২০২০ সালের ২৯ জুন হয়। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করতেন সে দেশের ব্যবসায়ীরা। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বুধবার সেই চুক্তি বাতিল করে দেয়। এমনকী যে সমস্ত\ বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতের ভূখণ্ডে ছিল সেগুলিকেও রাতারাতি দেশ ছাড়তে বলা হয়।
India-Bangladesh: ইউনূসের মুখে ভারতের 'সেভেন সিস্টার'!
সম্প্রতি চিন সফরে গিয়ে মহম্মদ ইউনুস ভারতের 'সেভেন সিস্টারে' প্রসঙ্গ তোলেন। এমনকী সেখানে বাংলাদেশের সমুদ্রপথকে ব্যবহারের জন্য চিনকে আহ্বান জানান। এমনকী বাংলার গা ঘেষে চিনের বন্দর গড়ার কথাও তোলেন প্রধান উপদেষ্টা। আর তাতেই চরম ক্ষুব্ধ ভারত। আর এরপরেই নরেন্দ্র মোদী সরকারের কার্যত 'সার্জিকাল স্ট্রাইক' বাংলাদেশে। আর তাতেই ঘুম উড়েছে সে দেশের বড় কর্তাদের।












Click it and Unblock the Notifications