ফের বাংলাদেশ! সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার, আতঙ্কে সংখ্যালঘুরা
বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগ থামছেই না। এবার সিলেটের গোয়াইনঘাটে এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে এল। ভয়াবহ ওই আগুন থেকে কোনও ভাবে প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাহোর গ্রামে। যাঁর বাড়িতে আগুন লাগানো হয়েছে, তাঁর নাম বীরেন্দ্র কুমার দে। পেশায় তিনি একজন শিক্ষক। এলাকায় তিনি 'ঝানু স্যর' নামেই পরিচিত। প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবেই বসবাস করতেন তিনি। আর এরকম একজন মানুষের বাড়িতে এই হামলার ঘটনায় হতবাক গ্রামবাসীরা। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে বাড়িটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। আগুনের গ্রাস থেকে বাঁচার জন্য পরিবারের সদস্যরা দৌড়ে বেরিয়ে আসছেন।
কারা এই অগ্নিসংযোগ করেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা এবং হত্যার অভিযোগ উঠে আসছে। যে ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications