Bangladesh: প্রকাশ্যেই অটোর মধ্যে কিশোরীর সঙ্গে... এ কোন বাংলাদেশ? শিউরে উঠছেন ওপারের মানুষ

Bangladesh: আরও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে। অটোরিকশার মধ্যেই প্রকাশ্যে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা। কোনও রকমে চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পান ওই কিশোরী। তবে অটো থেকে পড়ে গিয়ে গুরতর আহত হয়েছে ওই নির্যাতিতা কিশোরী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায়। প্রকাশ্যে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের একাধিক জায়গায় ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানির মতো ঘটেছে বলে সে দেশের সংবাদমাধ্যম সুত্রে জানা যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের টার্গেটে শিশুরা। প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। সব দেখে শুনেও কার্যত সম্পূর্ণ ভাবে চোখ বন্ধ রেখেছে বাংলাদেশের (Bangladesh) অন্তবর্তী সরকার।

Bangladesh

এমনকী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের ভূমিকাও প্রশ্নের মুখে। দেশজুড়ে আইনশৃঙ্খলা ইস্যুতে তীব্র সমালোচনার মুখে পড়েও কড়া অবস্থান নিতে ব্যর্থ নোবেলজয়ী। আর এহেন ভূমিকা দেখে অনেকেই বলছেন, ইউনূসের এহেন ভূমিকা সন্দেহজনক।

Bangladesh: এক নজরে ঘটনা

নির্যাতিতা ওই তরুণী জানিয়েছেন, স্থানীয় দিরাই বাজারে কেনাকাটা করতে যায় সে। পরে বিকেলে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় দুজন যুবক ওই গাড়িতে উঠে। হঠাত করেই অটোটি বাড়ির দিকে না নিয়ে উল্টোপথে চলতে শুরু করে। কেন অন্য পথে চালক নিয়ে যাচ্ছে? এই বিষয়ে বারবার চিৎকার করতে থাকেন ওই তরুণী।

কিন্তু পরে ওই অটোতে ওঠা দুই যুবক নির্যাতিতা তরুণীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। আতঙ্কে চলন্ত অটো থেকেই ঝাঁপ দায় সে। আতঙ্কে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং ওই কিশোরীকে উদ্ধার করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।

প্রকাশ্যে ওই ঘটনায় একেবারে আতঙ্কের আবহ ওপার বাংলাজুড়ে। যদিও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তও চলছে। কিন্তু কেন এমন অবস্থা? মহিলা সুরক্ষা বাংলাদেশজুড়ে কেন ভেঙে পড়েছে এভাবে? সে বিষয়ে কোনও জবাব দিতে পারেননি পুলিশ আধিকারিকরা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানায় ভারত। এক বার্তায় বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, কুখ্যাত দুষ্কৃতীদের ইউনূসের জমানায় ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলেই বাংলাদেশের পরিস্থিতি যে ক্রমশ উদবেগের জায়গায় পৌঁছে যাচ্ছে সেই বার্তাও দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+