কালো কাপড় বেধে বাংলাদেশের জাগ্রত মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর! আতঙ্কে ঘরবন্দি ওপারের হিন্দুরা
Bangladesh: ভারত সহ গোটা বিশ্বের মানুষ রঙের উৎসবে মেতে উঠেছে। একেবারে আনন্দ আত্মহারা। সেখানে আতঙ্কে বাংলাদেশের সংখ্যালঘুরা। দোলের আগে ফের একবার সে দেশে আক্রান্ত হিন্দুরা। গড়িয়ে দেওয়া হল লক্ষ্মীপুরের রায়পুরের জাগ্রত একটি মন্দির। এমনকী প্রতিমাতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় সংখ্যালঘু হিন্দুদের মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওপার বাংলার (Bangladesh) উপজেলা শহরের মুড়িহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। হামলার আশঙ্কায় রাতের ঘুম পর্যন্ত তাদের চলে গিয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাতের পুজো শেষ করে পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পান স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এমনকী মন্দিরেও হামলার ঘটনা ঘটে বলে দাবি।
ইতিমধ্যে মন্দিরের সিসিটিভিতে গোটা ঘটনা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করছে এবং অবাধে প্রতিমাতে ভাঙচুর চালানো হচ্ছে। একেবারে শিউরে ওঠার মতো ঘটনা বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা। এই ঘটনার পর তাঁরা আতঙ্কিত বলেও স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে হুমকি পর্যন্ত দিয়েছেন। শিমুল জানিয়েছেন, যারাই এই প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। না হলে আগামীদিনে আরও বৃহত আন্দোলন হবে বলে দাবি।
অন্যদিকে ঘটনা সম্পর্কে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রতিমা ভাঙার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা কী উদ্দেশে প্রতিমাগুলো ভেঙেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। খুব শীঘ্রই এই ঘটনায় যুক্তদের ধরা হবে।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতন ঘটতেই বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। গত কয়েকমাসে একাধিকবার সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। যদিও বারবার এই সমস্ত ঘটনা অস্বীকার করে আসছেন ইউনূস। যদিও অন্তবর্তী সরকারের মুখোস খুলে দিয়েছে ভারত। গত কয়েকমাসে কতবার সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে সেই রিপোর্ট প্রকাশ্যে এনে দিয়েছে।












Click it and Unblock the Notifications