অপহরণ করেছেন কারা? নাম জানালেন মেহুল চোকসি, তদন্তে অ্যান্টিগা পুলিশ
মেহুল চোকসি অপহরণ কাণ্ডের তদন্তে অ্যান্টিগা পুলিশ
ভারত থেকে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে অপহরণ করার অভিযোগ এবার খতিয়ে দেখবে অ্যান্টিগা ও বারবুডার রয়্যাল পুলিশ বাহিনী। এই দেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন যে তাদের প্রতিবেশী দেশ ডোমিনিকা থেকে মেহুল চোকসিকে অপহরণ করার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ করেছেন পলাতক হীরে ব্যবসায়ীর আইনজীবী।

অপহরণের ষড়যন্ত্র
অ্যান্টিগার প্রধানমন্ত্রী এও জানান যে চোকসির আইনজীবী জানিয়েছেন যে এই অপহরণ কারা কারা করেছে তাদের নাম জানিয়েছেন চোকসি, যা অভিযোগে উল্লেখ করে পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী ব্রাউন জানান যে যদি এই দাবি সত্যি হয় তবে বিষয়টি গুরুতর। ব্রাউন বলেন, 'চোকসি অ্যান্টিগা ও বারবুডার রয়্যাল পুলিশ বাহিনীর কাছে তাঁর অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে দাবি করেছেন যে তাঁকে অ্যান্টিগা থেকে অপহরণ করে ডোমিনিকায় নিয়ে আসা হয়। পুলিশ এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এই অপহরণ নিয়ে বর্তমানে তদন্ত চলছে।'

ডোমিনিকায় নৌকা করে নিয়ে আসা হয়
আর একটি রিপোর্ট মারফত আরও একটি তথ্য সামনে এসেছে। ডোমিনিকার বিরোধী নেতা লেনক্স লিন্টন দাবি করেছেন যে গত ২৩ মে রাত দশটার সময় মেহুল চোকসিকে নৌকায় করে ডোমিনিকায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করে বলা হয় যে ২৩ মে তিনি বিকেল পাঁচটা পর্যন্ত অ্যান্টিগায় ছিলেন, যা চার-পাঁচ ঘণ্টায় ১২০ মাইলের দুরত্ব অতিক্রম করা সম্ভব নয়, অ্যান্টিগা থেকে ডোমিনিকা আসতে ১২-১৩ ঘণ্টা সময় লাগে। রিপোর্টে আরও বলা হয়েছে, অভিবাসী দপ্তরের তথ্য অনুযায়ী ২৩ মে সকাল দশটার সময় নৌকাটি অ্যান্টিগা ছাড়ে অথচ চোকসির পরিচারক জানিয়েছেন যে তিনি বিকেল পাঁচটা পর্যন্ত নিজের বাড়িতেই ছিলেন, যার অর্থ হল লিন্টনের দাবি অনুযায়ী চোকসি ওই নৌকায় ছিলেন না।

২০১৮ সাল থেকে অ্যান্টিগুয়ার বাসিন্দা চোকসি
ডোমিনিকা-চিন ফ্রেন্ডশিপ হাসপাতালে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন যে আইনজীবীর দাবি অনুযায়ী নখের যে আঘাত তা পুরনো তবে অন্যান্য কালশিটের দাগ নতুন এবং সেটা হওয়ার কারণ হতে পারে তাঁকে হয়ত কেউ একটু জোরে ধাক্কা দিয়েছিলেন।
গত ২৩ মে অ্যান্টিগা ও বারবুডা থেকে খুব রহস্যজনকভাবে নিখোঁজ হন মেহুল চোকসি, যিনি ২০১৮ সাল থেকে এই দেশে নাগরিক হিসাবে বাস করছেন। তাঁর বান্ধবীর সঙ্গে ডোমিনিকায় অনুপ্রবেশের কারণে তাঁকে ডোমিনিকান পুলিশ গ্রেফতার করে। যদিও তাঁর আইনজীবীর দাবি তাঁর মক্কেলকে অ্যান্টিগার জলি হার্বার থেকে আন্টিগুয়ান ও ভারতীয় হিসাবে পুলিশরা অপহরণ করে এবং নৌকা করে ডোমিনিকায় নিয়ে আসে। বর্তমানে মেহুল চোকসি ডোমিনিকা-চিন ফ্রেন্ডশিপ হাসপাতালে।

পিএনবি কাণ্ড
চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদি ২০১৮ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভারত ছেড়ে চলে যান। তাঁদের বিরুদ্ধে পিএনবির ১৩,৫০০ কোটি টাকার জালিয়াতির মামলা রয়েছে। সরকারের এই ব্যাঙ্কের কর্মীদের ঘুষ দিয়ে এই দু'জন মোটা টাকার ঋণ নেন এবং তা ব্যাঙ্ককে শোধ না করে ভারত ছেড়ে পালিয়ে যান। এই ঘটনার তদন্তে নেমে সিবিআই মেহুল চোকসিকে প্রত্যাবর্তন করাতে ডোমিনিকায় আসেন কিন্তু এই দেশে তাঁর বিরুদ্ধে মামলা চলছে যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চোকসিকে ভারতে ফেরানো অসম্ভব।












Click it and Unblock the Notifications