পুরুষ সঙ্গী ছাড়াও কীভাবে গর্ভধারণ মোমো'র! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কার্যত হারিয়ে যেতে বসেছে বাঁদর প্রজাতির এই প্রাণীগুলি। আর এর মধ্যেই মিরাক্কেল। কিন্তু কীভাবে সে গর্ভবতী হল। আর দীর্ঘ গবেষণাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসল।

একটা খাঁচাতে সে একাই থাকত চিড়িয়াখানার মধ্যে! দীর্ঘদিন সঙ্গী ছিল না তার। এমনকি পুরুষ সঙ্গীর সঙ্গ লাভ হয়নি মোমোর। আর সেই মোমোই কিনা গর্ভধারণ করল। কিন্তু কীভাবে ? আর সেটাই কার্যত চমকে দিয়েছেন জাপানের একটি চিড়িয়াখানার কর্মীদের। শুধু তাই নয়, ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মোমো সুস্থ একটি সন্তানের জন্মও দেয়। কিন্তু দিনের পর দিন একা থেকে কীভাবে পুরুষ সঙ্গী ছাড়াই গর্ভবর্তী হল সে! সেই খবর চারিরিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। শুরু হয় গবেষনা।

একা থেকে কীভাবে সম্ভব হয়

একা থেকে কীভাবে সম্ভব হয়

মোমো হল একটি গিবণ ( Gibbon )। মূলত বানর প্রজাতির একপ্রকার প্রাণী। ১২ বছরের ওই প্রাণীটি জাপানের নাগাসাকির কুজুকুশিমা চিড়িয়াখানায় থাকে। সেই ২০২১ সালে সুস্থ একটি বাচ্চা গিবণের জন্ম দেয়। কিন্তু একা থেকে কীভাবে সম্ভব হয় সেই ঘটনা। বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়। যদিও মোমোর পাশের খাঁচাতে একটি পুরুষ গিবণ ছিল। কিন্তু মাঝে বিশাল দেওয়াল তোলা। কোনও ভাবে ওই পুরুষ সঙ্গীর সঙ্গে সঙ্গম নয়। তাহলে কীভাবে সে গর্ভবতী হল? পুরুষ সঙ্গী ছাড়া কোনও ভাবে তাঁর সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়।

গভীরে গিয়ে গবেষণা শুরু করলেন বিশেষজ্ঞরা

গভীরে গিয়ে গবেষণা শুরু করলেন বিশেষজ্ঞরা

বিষয়টি নিয়ে আরও গভীরে গিয়ে গবেষণা শুরু করলেন বিশেষজ্ঞরা। এরপরেই মোমোর মলের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, মোমোর সন্তান এবং আরও চারটি পুরুষ গিবণের চুল এবং মলের নমুনাও ডিএনএ'র জন্যে পাঠানো হয়। দীর্ঘ গবেষণার পর সম্প্রতি ডিএনএ'র রিপোর্ট চিড়িয়াখানা প্রশাসনের হাতে এসেছে। যা দেখে কার্যত চমকে উঠছেন চিড়িয়াখানার কর্মীরা। যদিও ডিএনএ রিপোর্টে মোমোর সন্তানের বাবার খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু প্রক্রিয়া কার্যত চমকে দিয়েছে অনেকেই।

অবশেষে মেলে খোঁজ!

অবশেষে মেলে খোঁজ!

রিপোর্ট হাতে পাওয়ার পরেই জাপানের ওই চিড়িয়াখানার তরফে গোটা বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মোমোর সন্তানের বাবা পাশের খাচাতে থাকা ওই পুরুষ গিবণটি। যার নাম ইটো! তার প্রায় ৩৪ বছর বয়স। দুটি মাঝে ইস্পাতের গরাদ থাকলেও বেশ কিছু ছিদ্র ছিল। আর সেই ছিদ্র দিয়েই বাদর প্রজাতির দুই প্রাণীর মধ্যে সংসর্গ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় রীতিমত অবাক হয়ে গিয়েছেন জেলের প্রশাসন। এভাবেও সম্ভব!!!

কি বলছে চিড়িয়াখানা

কি বলছে চিড়িয়াখানা

যদিও মোমোর সন্তান সুস্থ আছে। সে ভালোভাবে মোমোর কাছে বেড়ে উঠছে। যদিও এখনও চূড়ান্ত নাম কিহবে তা ঠিক করেননি চিড়িয়াখানা প্রশাসন। বাদর প্রজাতির গিবন বিপন্ন প্রজাতির মধ্যে ধরা হয়। আর সেখানে নতুন গিবণের জন্ম আশা আলো দিলেও অযাচিত গর্ভধারণ নিয়ে যথেষ্ট কড়া সেখানকার চিড়িয়াখানা কতৃপক্ষ। আর এজন্যে দু'টি খাঁচার মাঝে কার্ডবোর্ড দেওয়া হয়েছে। এছাড়াও আরও একাধিক ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+