বরখাস্ত হওয়া প্রেসিডেন্টের বাড়ি ঘিরল পুলিশ, সংঘাতে উত্তাল দেশ, টানটান নাটক! অবশেষে গ্রেফতার ইউন সুক ইওল
South Korea: শেষ রক্ষা হল না! গ্রেফতার করা হল দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওল (President Yoon Suk Yeol)। গত কয়েকদিন ধরেই তাঁর গ্রেফতারি নিয়ে চলছিল চর্চা। বেশ কয়েকবার গ্রেফতারের চেষ্টাও করা হয়। কিন্তু প্রবল বাঁধার মুখে ইউন সুক ইওল'কে গ্রেফতার করা সম্ভব হয়নি সে দেশের নিরাপত্তা আধিকারিকদের পক্ষে।
এমনকি বুধবারও প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। অবশেষে তাঁর বাড়ি থেকেই ইওলকে গ্রেফতার করা হল। সামরিক আইন (মার্শাল 'ল) জারি (martial law probe) করার অপরাধে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত (South Korea)।

South Korea: সমর্থক এবং সুরক্ষাকর্মীদের মধ্যে সংঘাত
জানা যাচ্ছে, গত কয়েক দফায় সে দেশের বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওল (President Yoon Suk Yeol)-কে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয় সে দেশের নিরাপত্তা এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। কিন্তু এদিন রাতেই সুকের বাড়ি ঘিরে ফেলা হয়। কিন্তু গ্রেফতার খুব একটা সহজ ছিল না। সেখানে ইউন সমর্থক ও ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন গ্রেফতারও করা হয়।
কয়েক ঘণ্টার টানাপড়েন চলে দু'পক্ষের মধ্যে। টানটান উত্তেজনার মধ্যেই ইউন সুক ইওল'কেও গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইউনের গ্রেফতারের পরেই দক্ষিণ কোরিয়া জুড়ে কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিক্ষোভের আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
South Korea: সামরিক আইন জারি করেন
বলে রাখা প্রয়োজন, সামরিক আইন (মার্শাল 'ল) জারি করেছিলেন ইউন সুক ইওল। আর এরপরেই তীব্র উত্তেজনা তৈরি হয়। দেশে নেমে পড়ে সেনাবাহিনী। যদিও প্রবল চাপের মুখে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়। আর এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার আদালত ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর তা কার্যকর করতে ময়দানে নামে সে দেশের দুর্নীতি দমন শাখা।
যদিও সামরিক আইন কার্যকর করার পরেই ইউন সুক ইওলকে বরখাস্ত করার দাবি ওঠে সর্বত্র। সে দেশের সংসদে এই বিষয়ে প্রস্তাবও আনা হয়। এই বিষয়ে ভোটাভুটি হলে ইওলের বরখাস্তের দাবির পক্ষেই সবাই ভোট দেয়। এরপরেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইউন সুক ইওলকে।
যদিও পরে কেন সামরিক আইন জারি করতে হয় এই বিষয়ে ব্যাখ্য দিয়েছিলেন। ইওলের দাবি ছিল, বিরোধীরা কিম জং উনের মদতে ক্ষমতা দখলের ছক করেছিল। আর সেই ইঙ্গিত পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications