চলমান বিক্ষোভের মধ্যে ইরান আকাশপথ বন্ধ করায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট ভ্রমণ পরামর্শ জারি করল
ইরানের আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট সহ একাধিক বিমান সংস্থা জানায়, তাদের বিভিন্ন আন্তর্জাতিক রুটে দেরি বা বাতিলের মতো বিঘ্ন ঘটতে পারে।
তীব্র বিক্ষোভ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নেয় তেহরান। আয়াতোল্লাহ আলি খামেনির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের মাঝেই ইরান ঝটকা দিয়ে বন্ধ করে দেয় আকাশপথ, যা সকাল ৭.৩০ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে বিমান চালনা নির্দেশনায়।

এক্স হ্যাণ্ডেলে পোস্টে এয়ার ইন্ডিয়া জানায়, যেসব আন্তর্জাতিক রুট ইরানের ওপর দিয়ে যাতায়াত করে, সেগুলিতে এখন বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে। ফলে দেরি অনিবার্য। কিছু ফ্লাইট পুনর্নির্দেশ সম্ভব না হওয়ায় সেগুলি বাতিলও করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নিতে অনুরোধ জানায় সংস্থা। এয়ার ইন্ডিয়ার কথায় যাত্রী ও ক্রুর নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার।
ইন্ডিগোও জানায়, ইরানের "হঠাৎ" আকাশপথ বন্ধের জেরে কিছু আন্তর্জাতিক পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থা বলেছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ও প্রভাবিত যাত্রীদের বিকল্প বা রিফান্ডের সুযোগ দেওয়া হবে।
স্পাইসজেটও একই ধরনের পরামর্শ জারি করে জানায়, ইরানের আকাশপথ বন্ধ থাকায় বেশ কয়েকটি রুটে বিঘ্ন আসতে পারে। যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস পরীক্ষা করতে ও প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
অ্যাভিয়েশন রিস্ক মনিটরিং প্ল্যাটফর্ম সেফ এয়ারস্পেস জানিয়েছে, ইতিমধ্যেই বহু আন্তর্জাতিক এয়ারলাইন ইরানের আকাশ এড়িয়ে উড়ছে বা পরিষেবা সীমিত করেছে। তাদের পর্যবেক্ষণ পরিস্থিতির মধ্যে সামরিক বা নিরাপত্তাজনিত সক্রিয়তার আশঙ্কা থাকায় ভুলবশত বাণিজ্যিক বিমান টার্গেট হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।
এর আগে ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ বা হামাস ইজরায়েল যুদ্ধের সময়ও ইরান একইভাবে আকাশপথ বন্ধ করেছিল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications