Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Smog: ঘন ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, দেরিতে ওঠানামা ৩০০ বিমানের; ১৬-১৭ ঘণ্টা দেরিতে চলছে ট্রেন

Delhi Smog: দূষণে জেরবার দিল্লি। ধোঁয়াশায় ঢেকেছে গোটা রাজধানী। বেলা বাড়লেও দিল্লির রাস্তায় ঘন ধোঁয়াশায় দেখা যাচ্ছে না কিছুই। দৃশ্যমানতা (visibility) কম থাকায় প্রভাব পড়েছে বিমান ও ট্রেন চলাচলে (Flight and Train Disruption)। এমতাবস্থায়, দিল্লি বিমানবন্দরে প্রায় ৩০০টি বিমানের সময় পিছিয়ে দেওয়া হল। চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

ওয়েবসাইট মারফত জানা গিয়েছে, রাত ১২টার পর থেকে দিল্লিতে আগত প্রায় ১১৫টি বিমানকে দেরিতে (Delayed) অবতরণ করানো হচ্ছে। দিল্লি থেকে দেরি করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২২৬টি বিমান। বেলা বাড়লেও গড়ে ১৭ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে বিমান ও প্রায় ১ ঘণ্টা দেরিতে দিল্লি থেকে ছাড়ছে বিমান।

DELHI

ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি-সহ আশপাশের শহরও। বৃহস্পতিবার দিল্লির বাতাসের গুনগতমানের সূচক (Air quality Index) পৌঁছেছে ৪৩২-এ। কম দৃশ্যমানতার কারণে বৃহস্পতিবার সকালেই যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় দিল্লি বিমানবন্দরের তরফে। বিমান সংস্থাগুলির তরফেও মেসেজে বিমানের ওঠানামায় দেরি নিয়ে যাত্রীদের ক্রমাগত জানানো হচ্ছে বলে সূত্রের খবর।

কম দৃশ্যমানতার কারণে বাতিল হয়েছে বেশকয়েকটি বিমানও। ধোঁয়াশায় ঢেকেছে দিল্লির বিভিন্ন রাস্তাও। কোথাও কোথাও শূন্যে নেমে গিয়েছে দৃশ্যমানতা। শম্বুক গতিতে চলছে যানবাহন। ৪১৮ থেকে সোজা ৪৫২-তে লাফিয়ে বেড়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে বেলা ১২টায় ৪৫৯-এ পৌঁছয় দিল্লির একিউআই। যা অত্যন্ত খারাপ বলে জানায় সংস্থা।

বিমানের পাশাপাশি ব্যাপক প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। ১৭ ঘণ্টারও বেশি দেরিতে চলছে চেন্নাই-নয়াদিল্লি এক্সপ্রেস। সাড়ে ১৬ ঘণ্টা দেরিতে চলছে মাদুরাই-হজরত নিজামউদ্দিন সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। আনন্দবিহার টার্মিনাল, হজরত নিজামউদ্দিন ও নয়াদিল্লি থেকে একাধিক ট্রেন গড়ে প্রায় ১০ ঘণ্টা দেরিতে ছাড়ছে। দিল্লির শহরতলির লোকাল ট্রেনও এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে।

দূষণ নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা (Emergency Actions) নিতে এখনই নারাজ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai)। গ্রেডের রেসপন্স অ্যাকশন প্ল্যান অথবা গ্র্যাপ-থ্রি (GRAP III) বর্তমানে জারি করা হবে না বলেই জানিয়েছেন তিনি।

গ্র্যাপ-থ্রি পর্যায়ে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, স্কুলে জমায়েতে বিধিনিষেধ, প্রাইভেট গাড়ি রাস্তায় নামা নিয়ে একাধিক বিধিনিষেধ থাকে। মন্ত্রীর মতে, বাতাসের গতিবেগ কম থাকার কারণে ধোঁয়াশার পুরু আস্তরণ রয়েছে দিল্লিতে। এই পরিস্থিতি শীঘ্রই কাটবে বলে আশায় তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+