চিনে ইউনূস, বড় আঁচ পেতেই বাংলাদেশে মার্কিন সেনা আধিকারিক! অস্ত্র বিক্রি থেকে মহড়া, বৈঠকে তৈরি বড় প্ল্যান
America-Bangladesh: চিন সফরে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! আর সেই সময়েই বাংলাদেশ সেনাকে সাহায্যের বার্তা দিল আমেরিকা। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসাও শোনা গেল সেনা আধিকারিকদের বক্তব্যে। সম্প্রতি বাংলাদেশ সফরে যান মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি। এই সফরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়।
আর সেই বৈঠকে একাধিক বিষয় উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এই বৈঠক নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং সামরিক নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে (America-Bangladesh) ।

এমনকী যে সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ সেনাকে আমেরিকা সাহায্য করতে পারে তা নিয়েও ওয়াকার-উজ-জামান এবং ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি'র আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সবরকম ভাবে সাহায্যের কথা আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
এমনকী আগামিদিনে বাংলাদেশ সেনা এবং মার্কিন সেনা যৌথ ভাবে মহড়া করা নিয়েও দূতাবাসের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছর অর্থাৎ ২০২৫ এ গরমের সময় সামরিক মহড়া 'টাইগার লাইটনিং' এ মার্কিন সেনার সঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বাংলাদেশ সেনা।
তা নিয়েও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি'র সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের চর্চা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকী আগামীদিনে বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারে আমেরিকা।
এই বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাবনা নিয়ে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস চিন সফরে গিয়েছেন।
সেখানে চিনের প্রেসিডেন্ট সহ একাধিক ব্যাক টু ব্যাক বৈঠক আছে। বর্তমান পরিস্থিতিতে ইউনূস চিন সফর খুবই তাৎপর্যপূর্ণ। সে দেশের মাটিতে ধীরে ধীরে বাড়ছে চিনের প্রভাব। আর সেই আঁচ পেয়েই কি বাংলাদেশে পা রাখলেন মার্কিন সেনা আধিকারিক? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া ভারতের তরফে নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications