তালিবান আতঙ্কে কাঁপছে আফগানিস্তান, বন্ধ সমস্ত আকাশ পথ! স্থগিত সমস্ত বাণিজ্যিক বিমান পরিষেবা

তালিবান আতঙ্কে কাঁপছে আফগানিস্তান, বন্ধ সমস্ত আকাশ পথ! স্থগিত সমস্ত বাণিজ্যিক বিমান পরিষেবা

তালিবান আতঙ্কে কাঁপছে গোটা আফগানিস্তান। ইতিমধ্যেই পতন হয়েছে সেদেশের নির্বাচিত সরকারের। দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। অন্যদিকে অন্যদিকে কাবুলে তালিবান ঝড় আছড়ে পড়ার পরেই দেশ ছাড়ছেন আফগান সরকারের নেতা-মন্ত্রীরা। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতে। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক গোলাগুলি চলছে কাল থেকেই। আর সেই কারণেই এই বিমানবন্দরে স্থগিত করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক বিমান পরিষেবা।

অনুমতি শুধু সামরিক বিমানে

অনুমতি শুধু সামরিক বিমানে

শুধুমাত্র অনুমতি রয়েছে সামরিক বিমান চলাচলের। এদিকে গতকালই কাবুল থেকে আটকে পড়া নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে এয়ার ইন্ডিয়ার বিমান। যদিও এখনও আটকে বহু মানুষ। এদিকে কাবুল বিমানবন্দর বন্ধ হওয়ার পর ভারতসহ অনেক দেশের নাগরিক আফগানিস্তানে আটকে পড়েছেন। এদিকে, সূত্রের খবর, ভারত সরকার তার নাগরিকদের আফগানিস্তানে সরিয়ে নিতে চাবাহার বন্দর ব্যবহার করতে পারে। এছাড়াও এয়ারলিফ্টের জন্যও আরও একাধি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

২০ বছর পর ফের আফগানিস্তানে তালিবান রাজ

২০ বছর পর ফের আফগানিস্তানে তালিবান রাজ

এদিকে প্রায় ২০ বছর পর ফের আফগানিস্তানে রাজ করতে চলেছে তালিবানেরা। কাবুল দখলের পর থেকেই ভয়াবহ হয়ে উঠেছে গোটা দেশের পরিস্থিতিই। এদিকে কাবুলের দখল নিতে গত এক সপ্তাহ ধরে ঝড়ের গতিতে এগোচ্ছিল তালিবানিরা। গত একসপ্তাহে একের পর এক প্রাদেশিক রাজ্যের দখল নেয় এই উগ্রপন্থী ইসলামী সংগঠন৷ একপ্রকার বিনা বাধাতেই গজনি, কন্দহার, মাজার-ই-শরিফ এবং জালালাবাদের মতো গুরুত্বপূর্ণ প্রদেশের দখল নেয় তারা৷ আর তারপর থেকেই উদ্বেগ বাড়ছিল কাবুলে।

 শেষ হয়েছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া

শেষ হয়েছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া

এদিকে সূত্রের খবর, রবিবার সকাল পর্যন্ত দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২৬টিতে তালিবান সাম্রাজ্য তৈরি হয়ে গিয়েছে৷ কাবুলেও নিয়েছে শাসন ক্ষমতা। পতন হয়েছে আগের সরকারের। শেষ হয়েছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এদিকে গত এপ্রিল মাসে আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। চলতি মাসের শেষেই শেষ হবে সেই প্রক্রিয়া। আর তাতেই নতুন করে অক্সিজেন পায় তালিবান শিবির।

বন্ধ সমস্ত আকাশ পথ

বন্ধ সমস্ত আকাশ পথ

এদিকে কাবুলে তালিবান আগ্রাসন বাড়তেই দ্রুত বন্ধ করে দেওয়া হয় দেশের প্রায় সমস্ত আকাশসীমাই। সূত্রের খবর, গতকালের পর আজও এয়ার ইন্ডিয়ার একটি বিমানের আফগানিস্তান থেকে কয়েকজনকে উড়িয়ে আনার কথা ছিল। কিন্তু আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া তা স্থিগত হয়ে গিয়েছে। এদিকে কাবুল এয়ারস্পেস বন্ধের কথা জানানোর জন্য নোটিস টু এয়ারমেনও জারি হয়েছে বলে জানা যাচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+