Tornado Alert: কুণ্ডলী পাকানো হাওয়া উঠে যাচ্ছে, আছড়ে পড়ল ভয়ঙ্কর টর্নেডো! মৃত ১৮
Tornado Alert: প্রবল টর্নেডোর আঘাতে লন্ডভন্ড মধ্য আমেরিকা (America)। ভয়াবহ টর্নেডোতে এখনও পর্যন্ত চার শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০৯ মিলিয়ন মানুষ লাগাতার শিলাবৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া এবং তীব্র টর্নেডোর মুখোমুখি হন।
আর এহেন প্রাকৃতিক বিপর্যয়ের (Tornado Alert) ফলে সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত সে দেশের মানুষ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত মধ্য আমেরিকার মানুষ।

লাগাতার বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের (Tornado Alert) ফলে সে দেশের বহু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। জমে গিয়েছে জল। এমনকি বেশ কিছু বাড়ি ভেঙে পরারও খবরও পাওয়া যাচ্ছে। যদিও উদ্ধারকাজে নেমে পড়েছ উদ্ধারকারী দল। জলবন্দি বহু মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ানা, ইলিনয় এবং কেনটাকিতে আঘাত করার পর ঝড় (Tornado Alert) ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা স্থানীয় আবহাওয়াববিদদের। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমনকি স্টর্ম প্রেডিকশন সেন্টারের তথ্যকে হাতিয়ার করে সিএনএনের প্রকাশিত রিপোর্ট বলছে, আগামী কয়েক ঘণ্টায় মধ্য আমেরিকা এবং সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টি এবং ঘন্টায় ৮৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে (Tornado Alert) যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকি টর্নেডো (Tornado Alert) নিয়েও মানুষকে সতর্ক থাকার কথা বলেছে মার্কিন স্টর্ম প্রেডিকশন সেন্টার। অন্যদিকে ঝড় এবং টর্নেডোর কারণে ১৩ রাজ্যের কয়েক হাজার মানুষ অন্ধকারে ডুবে রয়েছে।
CNN এর একটি রিপোর্ট অনুযায়ী, Poweroutage.us এর তথ্য বলছে বর্তমানে সে দেশে 642,000 এর থেকেও বেশি মানুষ অন্ধকারে ডুবে রয়েছেন। সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাট হয় কেনটাকিতে। যেখানে প্রায় 135,000 গ্রাহক বিদ্যুৎহীন বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
আধিকারিকদের কোট করে সিএনএনের খবর বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। ঝড়ের (Tornado Alert) আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কা থেকেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সময় লাগবে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন মধ্য আমেরিকার বেশ কয়েকটি রাজ্যের মানুষ। তৈরি হচ্ছে চাঞ্চল্য।
অন্যদিকে রবিবার রাতে বাংলা এবং বাংলাদেশ উপকূলে সাইক্লোন রেমাল আছড়ে পড়ে।












Click it and Unblock the Notifications