Bangladesh-India: পাকিস্তানের পাঠানো চালে লেগে ৭১ এর রক্ত! রমজানে জাহাজে করে টন টন চাল পাঠালো ভারত
Bangladesh-India: শুরু হয়েছে রমজান। ভারত-বাংলাদেশ সহ গোটা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ গোটা মাস জুড়ে রমজান পালন করবেন। এরপরেই আসবে খুশির ইদ। আর এই সময়েও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। চাল থেকে শুরু করে সমস্ত শাকসবজির দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় ফের একবার বাংলাদেশে চাল পাঠাল ভারত। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ৬ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে পাঠাল ভারত।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমভি পিএইচইউ থান্থ ৩৬ একটি জাহাজে করে বাংলাদেশে বিপুল পরিমান এই চাল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে (Bangladesh-India)। চট্টগ্রাম বন্দরে জাহাজটি নোংর করে গত কয়েকদিন আগে। এরপরেই প্রয়োজনীয় সরকারি কাজ থাকে। পরীক্ষা করা হয় চালের নমুনা।

জানা যাচ্ছে, জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে ওই চাল খালাসের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারত থেকে যাওয়া চাল খগুব শীঘ্রই বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই পৌছানো হবে। আর তাতে রমজানের মাসে অনেকটাও দাম কমবে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ইউনূসের আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক নয়া মোড় নিয়েছে। রাজনৈতিক ভাবে তো বটেই, একাধিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নয়া মোড় নিয়েছে। হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি চলছে। এর মধ্যেই গত কয়েক দফায় বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। কখনও বাংলা থেকে তো আবার কখনও কোনও রাজ্য থেকে জাহাজ কিংবা ট্রেনে করে চাল পাঠানো হয়েছে। যদিও সেই চালেও ওপার বাংলার বিভিন্ন কালোবাজারি করা হয়েছে।
দাম কিছুদিন কম থাকলেও ফের বাড়তে শুরু করে। কিন্তু রমজানের মাসে যেভাবে দাম বাড়তে থাকে তাতে পরিস্থিতি আরও জটিল হয়। এই অবস্থায় ফের একবার বাংলাদেশে চাল পাঠাল মোদী সরকার। অন্যদিকে ভারতকে এড়িয়ে পাকিস্তান থেকে চাল কিনছে ইউনূস সরকার। গত কয়েকদিন আগেই করাচি থেকে বাংলাদেশে একটিও জাহাজ আসে।
তাতে বস্তা বস্তা চাল ছিল। এমনকী আগামী কয়েক দফায় আরও চাল পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে বলেও দাবি সে দেশের সংবাদমাধ্যমের। কিন্ত্যু সেই চাল কি আর সহ্য হবে ওপার বাংলার মানুষের? ৭১ এর ভয়ঙ্কর অত্যাচারের কথা ভুলে কিভাব সেই চাল মুখে তুলবে? প্রশ্ন সে দেশেরই সাধারণ মানুষের।












Click it and Unblock the Notifications