Bangladesh: খিদে মেটাতে ব্যর্থ ইউনূস, বাড়ছে ক্ষোভ! ভাতের সঙ্গে রুটির জোগান দেবে ভারত?
Bangladesh: শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বাংলাদেশে কয়েকমাস কেটে গিয়েছে। ইউনূস সরকারের হাতে ক্ষমতা থাকলেও এখনও অশান্ত বাংলাদেশ। একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম। তাতে দিনে দিনে পরিস্থিতি আরও জটিলের দিকে জায়গায় যাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশে অর্থনীতি ডুবতে বসেছে। বাড়ছে বেকাত্বের জ্বালা। ক্ষোভ বাড়ছে বাংলাদেশের মানুষ।
যে কোনও সময় আবারও বিপ্লবে গর্জে উঠতে পারে বাংলাদেশ (Bangladesh) । আর তা ভালোভাবেই টের পাচ্ছেন মহম্মদ ইউনূস। আর তাই কম দামে দেশের মানুষের মুখে দু'বেলা খাবার তুলে দিতে চান। আর সেই কারণে ফের চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার।

যদিও পর্যাপ্ত চাল এবং গম মজুত আছে বলেই দাবি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তাহলে ফের আমদানির সিদ্ধান্ত কেন? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই প্রসঙ্গে সে দেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বর্তমানে দেশে ১২ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে। তবে দাম নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন। আর সেই কারণেই আরও ১০ লাখ টন চাল ও গম আমদানি করা হবে। সম্প্রতি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা ছিল; বাংলাদেশে। আর সেখানেই এই বিষয়ে কথা বলেন সে দেশের খাদ্য উপদেষ্টা।
শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি আরও বলেন, মজুতকৃত খাদ্যপণ্যের মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল ও ৩ লাখ ৪১ হাজার টন গম রয়েছে। নতুন করে রাশিয়া, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মায়ানমার থেকে চাল ও গম আমদানি করা হবে। তবে বোরো ধানের উৎপাদনের ওপর আমদানির পরিমাণ নির্ভর করবে। এ সময় প্রতিকেজি চালের আমদানি মূল্য ৬০ টাকা বলেও জানান তিনি।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, বর্তমানে বাংলাদেশের সমস্ত বাজারে চালের দামের অস্থিরতা কিছুটা হলেঅন কমেছে। দাম আগের চেয়ে ধীরে ধীরে আরও কমছে। মোটাচালসহ মধ্যবিত্তের চালের দাম আরও কমানোর চেষ্টা করা হবে বলে ও জানিয়েছেন ওই আধিকারিক। অন্যদিকে আলু-পেঁয়াজ সহ অন্যান্য জিনিসের দামও ধীরে ধীরে ফের একবার বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এমন মূল্যবৃদ্ধির জন্য সরকারের কোনও নিয়ন্ত্রণ না থাকাকেই দায়ী করছেন বাংলাদেশের মানুষ এবং ব্যবসায়ীরা।












Click it and Unblock the Notifications