ভারতের চালে পেট ভরছে বাংলাদেশের, এবার যাচ্ছে সেদ্ধ চাল! এরপরেও কীভাবে ইউনূসের এত হুঁশিয়ারি আসে
Bangladesh-India: ফের একবার বাংলাদেশ চাল পাঠাচ্ছে ভারত! গত কয়েকদিন আগেই একই ভাবে সে দেশে সেদ্ধ চাল পাঠানো হয়। ইতিমধ্যে সেই চাল সে দেশের বাজারেও পৌঁছে গিয়েছে। যদিও দাম কমার কোনও লক্ষ্মণ নেই। নিওত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এমনকি চালের দামও এতটা যে একেবারে অর্ধেক পেটেই কার্যত ঘুমোতে যেতে হচ্ছে সে দেশের মানুষকে।
এই অবস্থায় ফের একবার ওপারে চাল পাঠাচ্ছে মোদী সরকার (Bangladesh-India) । দ্বিতীয় চালান হিসাবে এবার আরও ২৭ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল সে দেশে পাঠানো হচ্ছে। আগামী ১০ জানুয়ারি বিপুল এই চাল নিয়ে ভারতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা আছে। বিপুল চাল নিয়ে ভারতের জাহাজ বাংলাদেশে পউছলে দাম অনেকটাই কমতে পারে বলে মনে করছেন ওপারের মানুষ।

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতর সূত্রকে কোট করে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউন' জানাচ্ছে, ভারত থেকে চাল আমদানির বিষয়ে অন্তবর্তী সরকারের সঙ্গে চুক্তি হয়। আর সেই চুক্তি অনুযায়ী মোট ২ লাখ মেট্রিক টন চাল বাংলাদেশে পাঠাবে ভারত (Bangladesh-India)।
ইতিমধ্যে প্রথম ধাপে গত ২৬ ডিসেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ 'এমভি তানাইস ড্রিম' বন্দরের ১১ নম্বর জেটিতে পৌঁছার পর চাল খালাস সম্পন্ন হয়। আগামী ১০ জানুয়ারি ভারত থেকে দ্বিতীয় চালানের জাহাজ ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। এমনটাই বাংলাদেশে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, 'ভারত থেকে চাল নিয়ে আরও একটি জাহাজ আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে জাহাজে চাল লোড করা হচ্ছে। আগামী ৬ ও ৭ জানুয়ারি চাল বহন করা জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে।
ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছাতে তিন দিন সময় লাগে।' আর তা চলে আসলেই যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। এবং বাংলাদেশের বাজারে ভারতীয় (Bangladesh-India) চাল পৌঁছানো হবে। সে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের আধিকারিকরা। আর তাতে আশার আলো দেখছেন ওপারের মানুষ।












Click it and Unblock the Notifications