Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vikram Misri in Bangladesh: সংখ্যালঘুদের সুরক্ষায় কড়া বার্তা ভারতের, ঢাকায় বৈঠক শেষে কী জানালেন বিদেশসচিব?

Vikram Misri in Bangladesh: প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলল ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) বৈঠক সারলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈদেশিক উপদেষ্টা (Foreign Adviser) মহম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে। দুইপক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন ভারতের বিদেশসচিব।

বৈঠকে উঠে এসেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের (Attack on Minorities) প্রসঙ্গও। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে ইতিবাচক আলোচনা বয়েছে। সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পত্তির উপর নিন্দাজনক হামলা প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিক্রম মিশ্রি। এরপর বিকেল ৫টা নাগাদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

VIKRAM MISRI

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনূসের (Muhammad Yunus) সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে জানালেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের একাধিক স্থানে ধর্মীয় সম্পত্তির উপর হামলার ঘটনায় চরম নিন্দা জানিয়েছে ভারত।

শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম নয়াদিল্লির সঙ্গে বৈঠক ঢাকার। এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচারের ঘটনায় বিবৃতি জারি করে ইউনূসের সরকারকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেয় ভারতের বিদেশমন্ত্রক। আর এবার বাংলাদেশে হিন্দু নিপীড়নের ও ভারত-বিদ্বেষের মধ্যে সশরীরে ঢাকায় গিয়ে বৈঠক সারলেন বিদেশ সচিব।

এদিন বিক্রম মিশ্রি আরও জানান, "বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। এরফলে দুই দেশই উপকৃত হবে। সেবিষয়ের উপরই বৈঠক থেকে শান দেওয়া হয়েছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গেও ভালোভাবে কাজ করতে চায় ভারত। এব্যাপারে বাংলাদেশের সরকারকেও সচেষ্ট হতে হবে।"

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই প্রতিবাদের ঝড় উঠেছে। হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের ঘটনায় ভারতেও প্রতিবাদের আগুন ছড়িয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের কোনায় কোনায় ভারত বিরোধী জিগিড় তোলা হয়েছে। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে মিছিল থেকে। লিফলেটও বিলি করা হয়েছে। এই আবহে ঢাকায় গিয়ে বৈঠক সারলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+