আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি নগদ টাকা, গাড়ি সহ দেশ থেকে পলাতক! নয়া রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

তালিবান আগ্রাসন কাবুলের দিকে ঠেকাতে পারেনি আফগান ফৌজ। কার্যত তালিবানের হাতে অসহায় আত্মসমর্পণ করেছে আফগান ফৌজ। সেই জায়গা থেকে ১৫ অগাস্ট ভারতের স্বাধীনকার দিন যখন ১৩০ কোটির দেশ স্বাধীনতার উৎসবে মেতে ছিলেন, তখন আফগানিস্তানে রবিবার তেজ বাড়িয়ে রাজধানী কাবুল দখল করে তালিবানরা। মুহূর্তে পতন হয় কাবুলের। শোনা যায় পদত্যাগ করে দেশ ছাড়ার উদ্যোগ নেন প্রেসিডেন্ট আশরফ গনি। তবে তাজাকিস্তান তাঁকে আশ্রয় দেয়নি। আর রাশিয়ার এক রিপোর্ট বলছে, দেশ থেকে নগদ টাকা, ৪ টি গাড়ি নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে গিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি।

 রাশিয়ার নিউজ এজেন্সি কী বলছে?

রাশিয়ার নিউজ এজেন্সি কী বলছে?

রাশিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, একটি হেলিকপ্টার ও চারটি গাড়ি নিয়ে আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন সেদেশের সদ্য ইস্তফা দেওয়া প্রেসিডেন্ট আশরফ গনি। নিজের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়া হওয়ার পথে যাচ্ছিলেন। তবে জানা যায়, উজবেকিস্তান তাঁকে আশ্রয় না দেওয়ায় তিনি আমেরিকার দিকে যেতে চাইছিলেন। সেই জায়গা থেকে বহু নগদ টাকা সহ আশরফের পালিয়ে যাওয়া আমেরিকার বিরোধী রাশিয়ার চোখে রীতিমতো ফোকাসে ছিল। আর সেই জায়গা থেকেই আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে তোলপাড় হচ্ছে বিশ্ব।

হেলিকপ্টারে টাকা উঠিয়ে নেওয়া হয়

হেলিকপ্টারে টাকা উঠিয়ে নেওয়া হয়

জানা গিয়েছে, হেলিকপ্টারে এদিন নগদ টাকা তুলে নিয়ে গিয়েছেন আশরফ গনি। এমনই রিপোর্ট পেশ করেছে রাশিয়ার নিউজ এজেন্সি। তারা জানিয়েছে দেশ ছাড়ার আগের মুহূর্তে টাকা হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যান তিনি। জানা গিয়েছে ,টাকা নিয়ে আকাশপথে হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় বেশ কিছু টাকার বান্ডিল মাটিতে ফেলে রেখেই উড়ে যায় গনির কপ্টার। এই তথ্য দিয়েছে রাশিয়ার নিউড এজেন্সি আরআইএ।

কোথায় গনি?

কোথায় গনি?

কাবুলে তালিবানের আগ্রাসন সম্পন্ন হয়েছে রবিবার। এরপর পদ থেকে ইস্তফা দেন আশরফ গনি। এরপর আফগানিস্তানের প্রেসিডেন্ট কোথায় রয়েছেন, তা স্পষ্ট করে জানা যাচ্ছে না। বেশ কিছু রিপোর্ট বলছে, আশরফ গনি এই মুহূর্তে রয়েছেন ওমানে। এর আগে , উজবেকিস্তান আশরফ গনির কপ্টারকে সেদেশে নামতে দেয়নি।

 রক্তক্ষয় থেকে দূরে

রক্তক্ষয় থেকে দূরে

এক ফেসবুক পোস্টে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি বলেন, তিনি রক্তপাত থেকে দূরে থাকতে চান। আর সেই কারণেই তিনি উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। এই মুহূর্তে কার্যত গোটা আফগানিস্তানই তালিবানের দখলে । আমেরিকার সেনা আফগানিস্তানের মাটি থেকে সরে যেতেই সৈন্য , যোদ্ধা নিয়ে তালিবানের আস্ফালন শুরু হয়ে যায়। আর তার ফলেই কার্যত দেশের প্রশাসনকে নিজের জায়গা থেকে সরে যেতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+