হিটলারের লাল ফোন বিক্রি হলো আড়াই লাখ ডলারে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আডলফ হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন নিলামে উঠলে প্রায় আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে।যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরে অনুষ্ঠিত এক নিলাম নাৎসি নেতার এই লাল ফোনটি বিক্রি হয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আডলফ হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন নিলামে উঠলে প্রায় আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরে অনুষ্ঠিত এক নিলাম নাৎসি নেতার এই লাল ফোনটি বিক্রি হয়।
ফোনটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সরাসরি নয় বরং ফোনেই তিনি এই টেলিফোনটির দাম হাঁকিয়েছিলেন। হিটলারের টেলিফোনটির নিলাম শুরু হয় এক লাখ ডলার দিয়ে।
ফোনটির গায়ে আডলফ হিটলারের নাম খোদাই করে লেখা। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে এই ফোনটি পাওয়া গিয়েছিলো।
জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সৈন্যরা সুভ্যেনির হিসেবে এই ফোনটি তুলে দেন ব্রিটিশ কর্মকর্তা স্যার রাল্ফ রেইনারের কাছে।
আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন্স এই ফোনটি নিলামে বিক্রি করেছে।
এই অকশন হাউজের কর্মকর্তারা বলছেন, ফোনটি ছিলো 'গণ-বিধ্বংসী মারণাস্ত্র' কারণ আডলফ হিটলার এটি ব্যবহার করতেন।
তারা বলেন, এই ফোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দেওয়া নির্দেশে বহু মানুষকে হত্যা করা হয়।
তবে ফোনটি যতো দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিলো শেষ পর্যন্ত তারচেয়েও কম দামে বিক্রি হয়েছে।
এছাড়াও নিলামে হিটলারের মালিকানাধীন অ্যালসেশিয়ান কুকুরের একটি মূর্তিও এসময় বিক্রি হয়েছে। মূর্তিটি পোরসালিনের তৈরি। দাম উঠেছে প্রায় ২৫ হাজার ডলার।
তবে এটি কিনেছেন অন্য এক ব্যক্তি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে














Click it and Unblock the Notifications