Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও

আমেরিকার নিউইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি দমকলের ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটার পরই বিমানবন্দরের সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

খবর অনুসারে, রানওয়েতে নামার সময়ে বিমানবন্দরের ভিতরে দাঁড়িয়ে থাকা 'এয়ার কানাডা এক্সপ্রেস'-এর একটি বিমান 'সিআরজে-৯০০', দমকলের একটি গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িটি 'ট্রাক ১' নামে চিহ্নিত ছিল।

দুর্ঘটনাটি হওয়ার পর মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) লা গার্ডিয়া বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং সমস্ত উড়ানের উপর 'গ্রাউন্ড স্টপ' জারি করা হয়।

ইতিমধ্যেই এই দুর্ঘটনাটির কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে যে, ভিডিওতে বিমানের সামনের অংশে ক্ষতির ছবি দেখা গিয়েছে। তবে এই ভিডিওগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এই ঘটনার কারণে বিমানবন্দরের আশপাশে ব্যাপকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নিউইয়র্কের জরুরি পরিষেবা বিভাগ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে যে, এলাকায় যানজট, রাস্তা বন্ধ এবং একাধিক ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হতে পারে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। এদিকে, বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের একটি অডিয়ো ক্লিপও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কর্মকর্তাদের "স্টপ, স্টপ, স্টপ" বলে চিৎকার করতে শোনা যাচ্ছে, যা দুর্ঘটনার মুহূর্তের প্রতিক্রিয়া বলেই মনে করা হচ্ছে। তবে, ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+