Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিউ ইয়র্কের ইতিহাসে নতুন অধ্যায়, মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি

আমেরিকার অর্থনীতির প্রাণকেন্দ্র ও সংস্কৃতির মিলনভূমি নিউ ইয়র্ক সিটি নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে চলেছে। শহরের মেয়োরাল নির্বাচনে চমকপ্রদ জয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট নেতা জোহরান ক্বামে মামদানি। তিনি এই প্রথম শহরের মুসলিম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হতে চলেছেন, যা নিউ ইয়র্কের দুই শতাব্দীর রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।

মাত্র ৩৪ বছর বয়সে মেয়রের আসনে বসতে চলা মামদানি প্রজন্মের পরিবর্তনের বার্তাও দিতে চলেছেন। আগামী ১ জানুয়ারি শপথ নেবেন তিনি। বিগত বছরগুলিতে কোনও মেয়র এত কম বয়সে দায়িত্ব সামলাননি।

উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানি চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ মহম্মদ মামদানির ছেলে। শৈশবেই চলে আসেন নিউ ইয়র্কের কুইন্সে। সেই বহুসংস্কৃতির মহল্লাতেই বড় হয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে তিনি নিজের পরিচয় দিয়েছেন কর্মজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে যা শহরের তরুণ ও শ্রমজীবী ভোটারদের গভীরভাবে আকৃষ্ট করেছে।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া বড় ব্যবধানে পরাজিত হন। প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প সরাসরি মামদানিকে কমিউনিস্ট বলে আক্রমণ করেছিলেন। এমনকি হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউ ইয়র্কের ফেডারাল ফান্ডিং বন্ধ করতে পারেন তিনি। কিন্তু এই রাজনৈতিক চাপ জনগণের রায় বদলাতে পারেনি।

ধনী ও কর্পোরেট সংস্থার ওপর বর্ধিত কর আরোপ করে শহরের সামাজিক সুরক্ষা প্রকল্প বাড়ানোর কথা বলেছেন মামদানি। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি তথা ইস্তাহারের মধ্যে ছিল বিনামূল্যে শিশু যত্ন কেন্দ্র,
বিনামূল্যে বাস পরিষেবা, শহর পরিচালিত সুলভ মূল্যের মুদিখানার দোকান।

এই পরিকল্পনাগুলি ধনীদের অস্বস্তিতে ফেললেও, বাড়ি ভাড়া, খাবারের মূল্য, জীবনযাপনের ব্যয় এই বাস্তব সমস্যার সঙ্গে লড়াই করা মানুষদের কাছে সাড়া ফেলেছে।

তবে বিশ্লেষকদের মতে সামনে চ্যালেঞ্জও কম নয় তার। এত বৃহৎ সামাজিক প্রকল্পের অর্থায়ন কিভাবে হবে? মেয়র হিসেবে তাঁর পরিচালনাগত অভিজ্ঞতা কতটা যথেষ্ট?ট্রাম্প প্রশাসনের বিরোধী অবস্থান তিনি কীভাবে সামলাবেন? এই প্রশ্নগুলো উঠছে বিভিন্ন মহলে।

তবে একথা অনস্বীকার্য জোহরান মামদানির জয় শুধু একটি রাজনৈতিক বিজয় নয়, এটি আমেরিকার শহুরে রাজনীতিতে পরিবর্তনের সুর, বহুত্ববাদী সমাজের আত্মবিশ্বাস ও নতুন নেতৃত্বের উত্থানের প্রতীক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+