একবেলায় ৮০০ বার ভূমিকম্প! জরুরি অবস্থা জারি আইসল্যান্ডে

আমরা ভয়াবহ ভূমিকম্পের কথা শুনেছি, জেনেছি। ভূমিকম্পের আফটার শকের কথাও শুনেছি। কিন্তু অর্ধেক দিনে আটশোবার ভূমিকম্প? এমনটাই হয়েছে শুক্রবার আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেকজেনেস উপদ্বীপে। এই ঘটনার পরেই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, আগ্নিয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বসূরি হতে পারে এতবারের ভূমিকম্প।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের তরফে জানানো হয়েছে, তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপের কারণে নাগরিক প্রতিরক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে সতর্ক করে বলা হয়েছে, যেসব ভূমিকম্প হয়েছে, তার থেকে বড় হতে পারে। আবার একের পর এক ভূমিকম্পে বিস্ফোরণের দিকে নিয়ে যেতে পারে। সেখানকার আবহাওয়া বিভাগ বলেছে, কয়েকদিনের মধ্যে সেখানে অগ্ন্যুৎপাত ঘটতে পারে।

আইসল্যান্ড

শুক্রবার যেখানে আটশোবার ভূমিকম্প হয়েছে, সেখান থেকে বসতির দূরত্ব প্রায় তিন কিমি। চারহাজার মানুষের বসতির গ্রিন্ডাভিক গ্রামে। সেইসব মানুষজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার গ্রিনিচের সময় বিকেল সাড়ে পাঁচটায় রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিমি দূরে দুটি শক্তিশালী ভূমিটকম্প হয়। এই ভূমিকম্প অনুভূত হয় দেশের দক্ষিণ উপকূলের বেশিরভাগ জায়গায়। গ্রিন্ডাভিকের উত্তরে হওয়া সব থেকে বড় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২। তবে কম্পনে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে গ্রিন্ডাভিকের উত্তর-দক্ষিণে একটি রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

শুক্রবার মাঝরাত অর্থাৎ গ্রিনিচের সময় দুপুর দুটো থেকে হওয়া ৮০০ ভূমিকম্প ধরে অক্টোবরের শেষ থেকে উপদ্বীপে প্রায় ২৪ হাজার ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। সেখানকার আবহাওয়া বিভাগের তরফে ভূগর্ভের পাঁচ কিমি গভীরতায় ম্যাগমা জমার কথা উল্লেখ করা হয়েছে। যদি তা ভূপৃষ্টের দিকে অগ্রসর হতে শুরু করে, তবে তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে রূপান্তরিত হতে পারে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা বিভাগের তরফে বলা হয়েছে, তারা নিরাপত্তার উদ্দেশেটহলদারি জাহাজ থরকে গ্রিন্ডাভিকে পাঠাচ্ছে। জরুরি আশ্রয় ও সহায়তা কেন্দ্রগুলিকে খুলে দেওয়ার কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে।

এদিকে এই ভূমিকম্পের পরে গ্রিন্ডাভিকের কাছে থাকা জনপ্রিয় পর্যটন স্থল এবং বিলাসবহুল হোটেলগুলি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়। সাম্রতিক সময়ে অগ্ন্যুৎপাতের তেমন কোনও ঘটনা না ঘটলেও, আইসল্যান্ডে ৩৩ টি সক্রিয় আগ্নেয়গিরি রকয়েছে, যা ইউরোপে সব থেকে বেশি।

২০১০ সালে আইসল্যান্ডে আগ্নেয়গিরিগুলি থেকে ব্যাপক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। সেই সময় প্রায় একলক্ষ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল ইউরোপের এই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+