শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা, প্রাণে বাঁচতে নিরাপদের আশ্রয়ে আতঙ্কে ছোটাছুটি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমের ভানুয়াতু দ্বীপপুঞ্জ। আজ শনিবার সকালে সেখানে প্রবল কম্পন অনুভূত হয়। European Mediterranean Seismological Centre জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৭.২। হঠাত এহেন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমের ভানুয়াতু দ্বীপপুঞ্জ। আজ শনিবার সকালে সেখানে প্রবল কম্পন অনুভূত হয়। European Mediterranean Seismological Centre জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৭.২। হঠাত এহেন কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়।
আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। জদিও শক্তিশালী ভূমিকম্প হলেও এখনও পর্যন্ত কোনও সুনামি অ্যালার্ট এখনও জারি করা হয়নি। তবে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সুনামি ওয়ারনিং সেন্টার।

যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতেরও কোনও খবর নেই।
তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে নতুন করে আফটার শক হতে পারে বলে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে। সেই মতো সাধারণ মানুষকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত মাসখানেক আগে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমের ভানুয়াতুতে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। আর সেই সময়ে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮ বলে জানা যায়। ছোট একটি দ্বীপ হলেও সেখানে কয়েক হাজার মানুষের বসবাস। সেই সময়ে ওই দ্বীপে ঝাঁকুনি হতেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। এতটাই দুলে ওঠে গোটা এলাকা যে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষজন কার্যত ছোটাছুটি শুরু করে দেন।
তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। এমনকি হতাহতেরও খবর নেই। যদিও মাসখানেক আগে হওয়া ওই কম্পনে সুনামি অ্যালার্ট জারি করা হয়। শুধু তাই নয়, সমুদ্র উত্তাল থাকতে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়।
বলে রাখা প্রয়োজন গত ৪৮ ঘন্টা আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সে দেশের উপকূলবর্তী এলাকাতে আঘাত হানে বলে জানা যায়। আর সেই সময়ে তীব্র কম্পন অনুভূত হয় সেখানে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। তবে এর জন্য কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের নানাও শহর থেকে ২৪১ কিলোমিটার দূরে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার গভীরে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার দুলে উঠল প্রশান্ত মহাসাগরের কোলে থাকা ছোট দ্বীপটি। সে এলাকার বাসিদন্দাদের একটাই আতঙ্ক পুরানো স্মৃতি ফিরবে না তো?
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications