Covid-19 vaccination: ২১৭ বার করোনার ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের নজরে এই বৃদ্ধ! জানেন কেমন আছেন
Covid-19 vaccination: করোনার আতঙ্ক এখনও টাটকা মানুষের মনে! গোটা বিশ্বকে গ্রাস করেছিল মারণ এই ভাইরাস। কার্যত প্রত্যেকদিন গোটা বিশ্বে কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস। পাল্লা দিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এক সঙ্গে এত মানুষের মৃত্যুতে শিউরে উঠেছিল গোটা বিশ্ব। মানুষকে বাঁচাতে একেবারে যুদ্ধকালীন ততপরতায় টিকা বানানোর কাজে নেমে পড়েন বিজ্ঞানীরা।
দেশের একাধিক দেশ করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চালায়। আর সেই গবেষণায় আবিস্কৃত হল বিভিন্ন ভ্যাকসিন। দ্রুত যাতে দেওয়া যায় সেই কাজও শুরু হল। সম্প্রতি করোনার যম ভ্যাকসিন (Covid-19 vaccination) নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। যা রীতিমত চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও।

প্রকাশিত খবর অনুযায়ী, জার্মানির এক ব্যক্তি মোট ২১৭ বার করোনার টিকা (Covid-19 vaccination) নিয়েছেন বলে দাবি করেছেন। ওই ব্যক্তির বয়স ৬২ বছর। আর এই বয়সে এতবার করোনার টিকা নেওয়ার খবরে ঘুম উড়েছে বিজ্ঞানীদের। ২১৭ বার করোনার টিকা নেওয়ার পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন কেমন তা নিয়ে গবেষনা শুরু করেছেন বিজ্ঞানীরা।
এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়েও গবেষণা বিজ্ঞানীরা শুরু করেছে বলেই খবর। বিজ্ঞানীরা বলছেন, এভাবে করোনা টিকা নেওয়ার পর একটা প্রভাব পড়েছে ওই বৃদ্ধার শরীরে। আর তা কী সেটা জানাটা এখন জরুরি বলেই দাবি করা হচ্ছে। আর তা জানতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে বলেও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জার্মানের ওই বৃদ্ধ সংবাদমাধ্যমকে জানান, নিজেই এভাবে করোনার টিকা নিয়েছেন। প্রথমে ৯ মাস এবং ২৯ মাসের ব্যবধানে এতগুলি করোনার টিকা নিয়েছেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। এমনকি ওই বৃদ্ধের শারীরিক অবস্থা পরীক্ষা করছেন মিউনিখ ও ভিয়েনার চিকিৎসকেরা। ২০০ টিরও বেশি টিকা যে ওই বৃদ্ধ নিয়েছেন তা নিশ্চিত করেছেন। চিকিৎসকরা ওই বৃদ্ধের শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। একাধিক নমুনার পরীক্ষা হয়েছে। আর তাতে চমকে দেওয়ার মতো তথ্য এসেছে বলে দাবি চিকিৎসকদের।
বৃদ্ধের দাবিকে সামনে রেখে চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে ৯ মাসের ব্যবধানে ১৩৪টি করোনার ভ্যাকসিন এবং ২৯ মাসের ব্যবধানে ২১৭ বার কোভিড টিকা নিয়েছেন। এতগুলি ভ্যাকসিন নেওয়ার পরেও অবশ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ওই ব্যক্তির শরীরে আসেনি বলেই দাবি বিজ্ঞানীদের। আর এটাই স্বস্তির মানছেন বিজ্ঞানীরা। তবে এহেন দাবির পর থেকে বৃদ্ধের উপর নজর রাখছে বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications