ওরা তো সব ঢুকে পড়ছে, আমরা খাবো কী? ইউনূসের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ! ভয়ঙ্কর প্যাঁচে ঢাকা
Banladesh: রোহিঙ্গা সমস্যা মেটাতে হিমশিম ইউনূস সরকার (Muhammad Yunus)! গত দু'মাসে বাংলাদেশে ঢুকেছে অন্তত ৬০ হাজার রোহিঙ্গা। এমনটাই জানালেন সে দেশের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গত কয়েকমাস ধরে মায়ানমার জুড়ে চলছে অচলবস্তা। আরকান আর্মির দখলে চলে যাচ্ছে একের পর এক জায়গা। যে কোনও মুহূর্তে মায়ানমারে জুন্টা সরকার পড়ে যেতে পারে।
পরিস্থিতির প্রবল চাপে দলে দলে রোহিঙ্গারা (Rohingya Refugees in Bangladesh) বাংলাদেশে (Banladesh) ঢুকে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের অন্তবর্তী সরকার। আর সেই আশঙ্কা যে সত্যি হচ্ছে তা মেনে নিলেন বিদেশ উপদেষ্টা। তিনি জানিয়েছেন, গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা (Rohingya) বাংলাদেশে ঢুকেছে। নীতিগতভাবে রোহিঙ্গা ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

কিন্তু এরপরেও তা সামাল দেওয়ার ক্ষেত্রে ইউনূস সরকার যে ব্যর্থ তা মেনে নেন মো. তৌহিদ হোসেন। যদিও এজনন্য অবশ্য সীমান্তে চলা অসাধু চক্রের উপর দায় চাপান। বলেন, সীমান্তে অনেক অসাধু লোক আছে, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় দিয়ে এই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে।
সম্প্রতি ব্যাংককে একটি বৈঠক হয় মায়ানমার ইস্যুতে। যেখানে মায়ানমারের সীমান্তবর্তী দেশ লাওস, থাইল্যান্ড, ভারত এবং চিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মায়ানমার সমস্যার পাশাপাশি রোহিঙ্গা নিয়েও আলোচনা হয়।
সেখানে তৌহিদ হোসেন জানান, এখন বয়স্ক যেসব রোহিঙ্গা আছেন, তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন। এমনকী সমস্যা তাঁদের নিয়ে বিশেষ নেই। তবে আগামী ৫ বছর পর যে সমস্ত তরুণ রোহিঙ্গার বয়স ২০ বছর হবে, তারা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনূস সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা। তবে এই সমস্যা প্রত্যেকেরই হবে বলেও দাবি তাঁর।
এর মধ্যেই নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। যা বড় আশঙ্কার বলেই মত। বলে রাখা প্রয়োজন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের বড় ইস্যু। বর্তমানে দীর্ঘ সময় ধরে সে দেশে রাজনৈতিক অচলবস্তা চলছে।
এই অবস্থায় রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এমনকী খাদ্যের উপরও চাপ বাড়বে বলেও মনে করা হচ্ছে। বাড়তে পারে খাদ্য সঙ্কটও। এই অবস্থায় প্রধান উপদেষ্টার উপর বাড়ছে ক্ষোভ।












Click it and Unblock the Notifications