মাত্র চার দিনের ব্যবধান! ফের কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে মাত্রা ৬.৭, সুনামি সতর্কতা জারি

শুক্রবার সকালে জাপানের উত্তরপূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬.৭ মাত্রায় এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি হওয়ার পর পরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করেছে।

জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচার (Aomori Prefecture)-এর উপকূলে অর্থাৎ উত্তরের দ্বীপ হনশুর আওমোরি জেলার উপকূলে সাগরের তলদেশে প্রায় ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি উৎপত্তি ঘটে। ভূমিকম্পের পরপরই লোকজন আতঙ্কিত হয়ে পড়লেও, ঠিক কতটা ক্ষতি হয়েছে বা কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত সোমবার ওই এলাকাতেই ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল এবং সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। আর মাত্র কয়েক দিন পরই সেই একই জায়গাতেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। গত সপ্তাহের সেই ভূমিকম্পে প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে সুনামি দেখা দিয়েছিল এবং বাড়িঘরে হালকা ক্ষয়ক্ষতিও হয়েছিল। সেই ভূমিকম্পে অন্তত ৩৪ জন আহতও হয়েছিলেন।

পর পর দু'টি বড় ভূমিকম্প হওয়ায় জাপানের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। জরুরি সেবা, উদ্ধারকর্মী ও স্থানীয় প্রশাসন পরিস্থিতিটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+