Kuwait Fire: বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু ৪০ ভারতীয়ের, জারি হেল্পলাইন নম্বর! 'মনিটরিং'য়ে মোদী
Kuwait Fire: কুয়েতের মানগাফ শহরের এক বহুতলের অগ্নিকান্ডে ৪০জন ভারতীয়ের মৃত্যু হল। ঘটনায় আরও ৩০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ঘটনার খবর (Kuwait Fire) পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কুয়েতের (Kuwaiti Deputy Prime Minister) ডেপুটি প্রধানমন্ত্রী শেখ ফায়াদ ইউসুফ সইদ আল সাভা ( Sheikh Fahad Yusuf Saud Al-Sabah)। গিয়েছেন ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা।

সরজমিনে পরিস্থিতি (Kuwait Fire) খতিয়ে দেখছেন তাঁরা। ইতিমধ্যে দূতাবাসের তরফে জরুরি হেল্পলাইন নম্বর জারি করেছে। আর সেটি হল +965-65505246। অন্যদিকে কাতার সরকার এই দুর্ঘটনা নিয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন। যেখানে স্থানীয় পুলিশ-প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এমনকি বহুতলের নির্মাণ সংস্থাও এই মুহূর্তে আতসকাচের নীচে। অন্যদিকে ঘটনায় (Kuwait Fire) শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি গোটা ঘটনার দিকে ভারতীয় হাই কমিশন কড়া ভাবে মনিটরিং করছেন বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি তিনিও বিষয়টির উপর কড়া নজর রেখেছেন বলে খবর।
অন্যদিকে ঘটনায় (Kuwait Fire) দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটারে তিনি লিখছেন, কুয়েতের ঘটনায় শোকা হত তিনি। সেখানে ৪০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রদূত ঘটনাস্থলে রয়েছেন বলেও উল্লেখ টুইটে। অন্যদিকে ভারতীয় প্রশাসনের তরফেও মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে যাচ্ছে।
Kuwaiti Deputy Prime Minister Sheikh Fahad Yusuf Saud Al-Sabah says, "Unfortunately, the greed of real estate owners is what leads to these matters" https://t.co/AMDMTLoDtc pic.twitter.com/Qj4n0wBdxR
— ANI (@ANI) June 12, 2024
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিশপ্ত বহুতলটি স্থানীয় NBTC বলে একটি কনস্ট্রাকশন গ্রুপ তৈরি করেছে। সে দেশে এটি সবথেকে বড় সংস্থা। এর মালিক কেজি আব্রাহম KG Abraham। একজন ভারতীয় বংশদ্ভুত বলে জানা গিয়েছে। যে বহুতলে ওই আগুন লেগেছে সেখানে ভারতীয় শ্রমিকরা ছিল।
অন্তত ১৯৫ জন শ্রমিক সেখানে ছিল বলে দাবি। স্থানীয় পুলিশের দাবি, ঘটনার (Kuwait Fire) পরেই বিশাল পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে যায়। বহু মানুষকে উদ্ধার করা হয়। কিন্তু এরপরেও এত মানুষের মৃত্যুতে শোকাহত কুয়েত প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
The fire mishap in Kuwait City is saddening. My thoughts are with all those who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest. The Indian Embassy in Kuwait is closely monitoring the situation and working with the authorities there to assist… https://t.co/cb7GHN6gmX
— Narendra Modi (@narendramodi) June 12, 2024
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications