Hardeep Singh Nijjar Murder Case: নিজ্জরের মৃত্যুতে তিন ভারতীয়কে ধরল কানাডার পুলিশ, নজর রাখছে বিদেশমন্ত্রক
Hardeep Singh Nijjar Murder Case: খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে নয়া মোড়! তিন সন্দেহভাজনকে গ্রেফতার করল কানাডার পুলিশ (Canada Police)। তাৎপর্যপূর্ণ ভাবে ধৃত তিনজনই ভারতের নাগরিক বলে জানা যাচ্ছে। ধৃতদের নাম করণ বরার(২২), কমলপ্রিত সিং (২২) এবং করণপ্রিত সিং (২৮) বলে খবর।
ধৃত তিনজনই প্রায় তিন থেকে পাঁচ বছর আলবর্ট এডমন্টনের বাসিন্দা ছিলেন বলে খবর। ঘটনায় (Hardeep Singh Nijjar Murder Case) নতুন করে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হবে বলে মনে করা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বিদেশমন্ত্রক। তবে বিষয়টি মোটেই ভালো চোখে নিচ্ছে না বলেই খবর।

যদিও কানাডা পুলিশের (Canada Police) দাবি, ধৃত তিনজনের বিরুদ্ধে খুন এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তবে ধৃত ব্যক্তিদের বিষয়ে কিছুই তথ্য ছিল না। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তা করা হয়েছে বলে দাবি সে দেশের পুলিশের। শুধু তাই নয়, বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জর মৃত্যুর ঘটনায় যে সংগঠন জড়িত ধৃত তিনজন তাদেরই সদস্য। এমনকি ভারত ওই সংগঠনকেই দায়িত্ব দিয়েছিল বলে দাবি কানাডা পুলিশের।
বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক গুরুদ্বারের বাইরে খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে (Hardeep Singh Nijjar Murder Case) রহস্যজনক ভাবে খুন হতে হয়। গুলি করে খুন করা হয়। এই ঘটনার দায় ভারত সরকারের উপর চাপায় কানাডায়। ভারতীয় এজেন্সি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই বিষয়ে নির্দিষ্ট প্রমাণও নাকি তাঁদের হাতে আছে বলে দাবি করে আসছে। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমাণ ভারতকে দিতে পারেনি ট্রুডো সরকার।
Canadian police said they arrested and charged three Indian nationals with the murder of Sikh separatist leader Hardeep Singh Nijjar in June 2023 and said they were probing possible links to the Indian government, reports Reuters
— ANI (@ANI) May 3, 2024
ঘটনার সঙ্গে ভারতের কোনও যোগ নেই। তা স্পষ্ট করে দিয়েছে বিদেশমন্ত্রক। এরপরেও লাগাতর এই ইস্যুতে ভারতকে দোষী সাব্যস্ত করে চলেছে কানাডা। এমনকি বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কারও করে। পালটা ভারতের তরফেও ব্যবস্থা নেওয়া হয়।
রাতারাতি ভারতও কানাডার বেশ কয়েকজন কূটনীতিক দেশ ছাড়ার নির্দেশ দেয়। দুই দেশের মধ্যে চলে তোপ পালটা তোপ। যা প্রভাব ফেলে সম্পর্কে। সেই রেশ কাটতে না কাটতে ফের হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে কার্যত ভারতের দিকেই আঙুল কানাডার। যা দু'দেশের সম্পর্কে আরও প্রভাব ফেলবে বলেই মত বিশ্লেষকদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications