South Korea Plane Crash: ১৮১ জন যাত্রী নিয়ে রানওয়ে টপকে পাঁচিলে ধাক্কা বিমানের, আগুনে ঝলসে মৃত ৮৫; আহত বহু

South Korea Plane Crash: কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া। ১৮১ জন যাত্রীকে নিয়ে বিমানবন্দরে অবতরণের (landing) সময় সংঘর্ষ বিমানের। দক্ষিণ কোরিয়ার মুয়ান (Muan) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। রানওয়ে (Runway) টপকে সোজা বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা মেরে আগুন জ্বলে যায় বিমানে। সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু (Death Toll) হয়েছে ৮৫ জন যাত্রীর। লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।

জানা গিয়েছে, ব্যাঙ্কক (Bangkok) থেকে ১৮১ জন যাত্রী নিয়ে ফিরছিল বিমানটি। দক্ষিণ কোরিয়ার দক্ষিণে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আচমকাই ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা যায়। যার জেরে রানওয়ে পেরিয়ে সোজা পাঁচিলে গিয়ে ধাক্কা মারে বিমানটি। সংঘর্ষের জেরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যাত্রীদের উদ্ধারে তড়িঘড়ি নামেন আধিকারিকরা।

plane

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এমার্জেন্সি অফিসের তরফে এখনও মৃতের সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উড়ান আধিকারিকরা। ১৮১ জনের মধ্যে বিমানটিতে ১৭৫ জন সাধারণ যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সেদেশের সংবাদমাধ্যম জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জেওলা প্রদেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর মুয়ান। উপকূলে অবস্থিত ওই বিমানবন্দরে সকাল ৯টা ৭ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। মুয়ান বিমানবন্দরে এই প্রথম এত বড় দুর্ঘটনা ঘটল বলে জানান আধিকারিকরা।

ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন সেখানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট চই সাং-মক। পূর্বতন প্রেসিডেন্টের পদচ্যুতির পর পদে বসানো হয়েছে তাঁকে। চূড়ান্ত রাজনৈতিক সংকটের মাঝেই দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। ইতিমধ্যেই উদ্ধারকার্যে সব রকমভাবে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রেসিডেন্ট মকের দফতর থেকে।

সম্প্রতি ক্যাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে কাজাখস্তানের (Kazakstan) আকতু শহরের কাছে মাঝআকাশে ভেঙে পড়ে আজারবাইনের বিমান। আবহাওয়ায় পরিবর্তনের জেরে জরুরি অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। সেসময় বিমানকর্মী-সহ মোট ৬৭ জন ছিলেন বিমানে।

দুর্ঘটনায় শনিবার ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য সমবেদনাও জানান। তবে কি কাজাখস্তানের বিমানে দুর্ঘটনার নেপথ্যে রাশিয়ার হাত রয়েছে? পুতিনের ক্ষমা চাওয়া আরও উসকে দিয়েছে সেই প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+