সারমেয়র যোগাসন! হংকংয়ে তৈরি হল নয়া বিশ্বরেকর্ড
বেজিং, ১৯ জানুয়ারি : যোগ চর্চা নিয়ে সারা বিশ্বে আগ্রহ ক্রমেই বেড়েছে। আর সেটা যে শুধু মানুষে আটকে নেই তা প্রমাণ হয়ে গেল হংকংয়ে। সেদেশে প্রভুর সঙ্গে একসঙ্গে যোগাসন করল ২৭০টি সারমেয়। [১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!]
এই ঘটনাটির নাম দেওয়া হয়েছে 'ডোগা বিশ্বরেকর্ড' (ডগ এবং যোগা মিলিয়ে হয়েছে 'ডোগা' শব্দটি)। এবং এই যোগাসনের পর্ব চলেছে প্রায় এক ঘণ্টা ধরে। যেখানে এতগুলি সারমেয় নিজের নিজের প্রভুর সঙ্গে যোগাসন করেছে। [জানুন বিশ্বের সবচেয়ে অদ্ভুত সব রেস্তরাঁ সম্পর্কে]

এই ঘটনায় প্রশিক্ষক ছিলেন সুজেট অ্যাকরম্যান। তাঁর নির্দেশেই সারমেয়র প্রভুরা তাদের প্রিয় পোষ্যের পা নেড়ে, শরীর দুলিয়ে যোগাসন সেরেছেন। আর পোষ্যরাও বাধ্য ছাত্রের মতো সেই কাজ করেছে। একবারের জন্যও পালায়নি বা প্রভুর অবাধ্য হয়নি। [দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস']
সুজেট জানিয়েছেন, হংকংয়ের মতো ব্যস্ত শহরে মানুষ সবসময় ছুটে চলেছেন। এমন অবস্থায় নিজের পোষ্যের সঙ্গে সময় কাটাবার এটাই সেরা উপায়। এতে আপনার মনের রিল্যাক্স যেমন হবে, তেমনই শরীরও ভালো থাকবে। আর বাড়তি পাওনা হিসাবে পোষ্যের সঙ্গেও দারুণ বন্ধুত্ব তৈরি হবে। [৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর]












Click it and Unblock the Notifications