৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর
চেন্নাই, ৭ জানুয়ারি : নিজের দেহের ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে ছয়জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাল পাঁচ বছরের একটি মেয়ে। তবে নিজে বাঁচতে পারেনি একরত্তি ওই শিশু। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]
আসলে ঘটনা হল, গত ২ জানুয়ারি জনশ্রুতি নামে এক শিশু কন্যা মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসায় সাড়া পাওয়া যাচ্ছে না এই বলে শিশুটিকে 'ব্রেন ডেড' ঘোষণা করেন চিকিৎসকেরা।

মেয়ের মৃত্যুর খবর শুনে প্রথমে ভেঙে পড়লেও পরে তাঁদের মেয়ের শরীরের নানা অঙ্গ দান করা হবে বলে সিদ্ধান্ত নেন জনশ্রুতির বাবা-মা। এই মহৎ সিদ্ধান্তের কথা তাঁরা চিকিৎসকদের জানিয়েও দেন।
বাবা-মায়ের সিদ্ধান্তের কথা জানতে পেরে শিশুকন্যার দেহের গুরুত্বপূর্ণ অংশ যেমন কিডনি, লিভার, চোখ ইত্যাদি নিয়ে চেন্নাইয়ের কয়েকটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ও তা রোগীদের দেহে প্রতিস্থাপিতও করে দেওয়া হয়।
শিশুকন্যাটির বাবা জানিয়েছেন, এভাবেই অন্যের দেহে হলেও তাঁদের মেয়ে বেঁচে থাকবে। আর চিকিৎসকেরা জানিয়েছেন, এত কম বয়সী কারও দেহের অঙ্গ এই প্রথম তামিলনাড়ুতে প্রতিস্থাপিত করা হল।
আরও খবর পড়ুন এখানে :
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications