২৬২টি কানাডিয়ান কলেজ মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত, ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনল ইডি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মঙ্গলবার বলেছে যে কানাডা সীমান্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের পাচারের সাথে যুক্ত একটি আর্থিক তছরূপের মামলায় ২৬০ টিরও বেশি কানাডিয়ান কলেজ এবং কয়েকটি ভারতীয় সংস্থার মধ্যে যোগসূত্র মিলেছে। আর সেই লিঙ্কটিই তদন্ত করে দেখছে ইডি। তদন্তটি গুজরাটের ডিঙ্গুচা গ্রামের চার সদস্যের ভারতীয় পরিবারের মৃত্যুর সাথে যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, গত ২০২২ সালে ১৯ জানুয়ারী, অবৈধভাবে কানাডা-মার্কিন সীমান্ত অতিক্রম করার সময় প্রচণ্ড ঠান্ডায় ওই চারজন মারা যান। আর এবার সেই মামলাতেও মিললো আর্থিক তছরূপ মামলার যোগ।

ইডি আহমেদাবাদ পুলিশের একটি এফআইআর গ্রহণ করেছে। এছাড়া এই বিষয়ে প্রধান অভিযুক্ত হিসাবে আবির্ভূত অশোকভাই প্যাটেল এবং আরও কয়েকজনের বিরুদ্ধে পিএমএলএ ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্যাটেল এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে "মানব পাচারের অপরাধে কানাডা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করেছে এই অভিযুক্তরা"।

প্রতীকী ছবি

ইডি আগে তদন্তে খুঁজে পেয়েছিল যে র‌্যাকেটের অংশ হিসেবে অভিযুক্তরা কানাডায় অবস্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক লোকদের ভর্তির "ব্যবস্থা" করে দিচ্ছে। এই ধরনের লোকদের জন্য একটি কানাডিয়ান স্টুডেন্ট ভিসা আবেদন করা হয় এবং একবার তারা সেই দেশে পৌঁছানোর পরে, কলেজে যোগদানের পরিবর্তে, তারা "অবৈধভাবে" মার্কিন-কানাডা সীমান্ত অতিক্রম করে। আর এই ভাবেই মানব পাচারের অপরাধ ফুলে ফেঁপে উঠতে শুরু করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এও দাবি করেছে, যে কানাডিয়ান কলেজে কখনও যোগ দেয়নি এই সকল পড়ুয়ারা। তারা শুধু প্রতারণার শিকার হয়েছে।

যা জানা যাচ্ছে এই স্ক্যামে, ছাত্রদের কাছ থেকে জনপ্রতি ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে এই ক্ষেত্রে ১০ এবং ১৯ ডিসেম্বর মুম্বাই, নাগপুর, গান্ধীনগর এবং ভাদোদরার আটটি স্থানে নতুন অনুসন্ধান চালিয়েছে প্রতারকরা।

সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে যে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী একটি সত্তার দ্বারা এবং ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রতি বছর ভারতের বাইরে অবস্থিত বিভিন্ন কলেজে রেফার করা হচ্ছে। এই ভাবেই সক্রিয় হয়ে উঠছে বিদেশের মাটিতে মানব পাচার চক্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+