ইস্পাত, অ্যালুমিনিয়ামের উপর চাপবে ২৫% শুল্ক, ঘোষণা ট্রাম্পের, একই সাথে এবার অন্যান্য আমদানিতেও থাকবে শুল্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে তিনি কানাডা, মেক্সিকোসহ সমস্ত দেশের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫% শুল্ক আরোপ করবেন।
পাশাপাশি, এই সপ্তাহের শেষের দিকে অন্যান্য আমদানি শুল্কও ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। আর তাঁর এই ঘোষণার পরই মেক্সিকো, কানাডার আবহাওয়া খানিক উত্তপ্ত হয়েছে।

- কী বলেছেন ট্রাম্প?
ট্রাম্প যখন ফ্লোরিডা থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যোগদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত ইস্পাতের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে"। যখন তাকে অ্যালুমিনিয়ামের শুল্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি স্পষ্টভাবে বলেন, "অ্যালুমিনিয়ামও" শুল্কের আওতায় আসবে।
ট্রাম্প আরও বলেন, তিনি "পারস্পরিক শুল্ক" (Reciprocal Tariffs) আরোপ করবেন, সম্ভবত মঙ্গলবার বা বুধবারের মধ্যে। এর মানে, যে দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের উপর সমপরিমাণ আমদানি শুল্ক আরোপ করবে।
- ট্রাম্পের যুক্তি কী?
তিনি বলেন, "যদি তারা আমাদের পণ্যের উপর ১৩০% শুল্ক ধার্য করে, আর আমরা তাদের কাছ থেকে কিছুই না নিই, তাহলে এটা এভাবে চলতে পারে না"। এই সিদ্ধান্তকে ট্রাম্প "আমেরিকা ফার্স্ট" বাণিজ্য নীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন।
- এই শুল্কের প্রভাব কী হতে পারে?
১) মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্প উপকৃত হতে পারে, কারণ এটি দেশীয় উৎপাদনকারীদের জন্য প্রতিযোগিতার সুবিধা দেবে।
২) বিদেশি বাণিজ্য অংশীদারদের সাথে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে কানাডা ও মেক্সিকোর মতো ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারদের ক্ষেত্রে।
৩) বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়তে পারে, কারণ অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করতে পারে।
উল্লেখ্য, কিছুদিন আগেই, শুল্ক আরোপ হতে পারে এমন প্রাথমিক অনুমানে মেক্সিকো সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। মেক্সিকান আর্মি ঘিরে রেখেছে সবকটি সীমান্ত। কী জন্যে এই তৎপরতা সেই সম্পর্কে কিছু না জানা গেলেও, মেক্সিকোর এই আগাম প্রস্তুতি যে মার্কিন মুলুকে এক প্রকার উত্তেজনা তৈরি করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications