Chhattisgarh Encounters: বড় সাফল্য বাহিনীর, বিশেষ অভিযানে ২২ মাওবাদী নিকেশ, জারি হাই অ্যালার্ট
Chhattisgarh Encounters: মাওবাদী দমনে ফের বড়সড় সাফল্য যৌথ বাহিনী। দুটি পৃথক অপারেশনে ২২ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। জানা যাচ্ছে, ছত্তিসগড়ের বিজাপুর এবং কঙ্কর জেলায় সকাল থেকে বিশেষ অভিযান চালায় বাহিনী। আর তাতেই বড়সড় সাফল্য। যদিও মাওবাদী এবং যৌথবাহিনীর সঙ্গে সংঘাতের আবহে জানা যাচ্ছে এখনও পর্যন্ত একজন জওয়ান শহিদ হয়েছেন বলে খবর।
এই ঘটনার (Chhattisgarh Encounters) পরেই ছত্তিসগড় জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত বাহিনী সতর্ক অবস্থানে রাখা হয়েছে । গোটা এলাকাজুড়ে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে আকাশপথেও নজরদারি চলছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

ছত্তীসগঢ় পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে দন্তেওয়াড়়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে যৌথবাহিনীর। এই এলাকা সম্পূর্ণ ভাবে পাহাড়-জঙ্গলঘেরা এলাকায়। যথেষ্ট দুর্গম। সেখানেই দীর্ঘক্ষন গুলির শব্দ পাওয়া যায় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
সে রাজ্যে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন মাওবাদী নিহত হন। গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর কোনও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর।
অন্যদিকে কঙ্কর জেলাতেও মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন মাওবাদী ওই এলাকায় লুকিয়ে আছে। সেই খবর পান বাহিনীর সদস্যরা। আর এরপরেই সেখানে অভিযান চালাননো হয়। সেখানে এখনও পর্যন্ত চারজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে খবর।
22 Naxalites killed in two separate encounters in Chhattisgarh's Bijapur and Kanker districts https://t.co/znH8El6YFR
— ANI (@ANI) March 20, 2025
এছাড়াও তল্লাশি অভিযানে কঙ্কর এলাকা থেকে প্রচুর পরিমানে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছেন বাহিনীর সদস্যরা। এমনকী ছত্তিসগড়ের বিজাপুর এলাকাতেও তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্রের সন্ধান মাওবাদী দমনে থাকা বাহিনীর সদস্যরা পেয়েছেন বলে খবর। বাহিনীর অনুমান, বড়সড় নাশকতার ছক ছিল মাওবাদীদের। আর সেই লক্ষ্যেই এলাকায় তারা জোড়ো হয়েছিল বলেও দাবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications