চিনের হাসপাতালে বিধ্বংসী আগুনে মৃত ২১, প্রাণে বাঁচতে ঝাঁপ বহু রোগীর
হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা! এই ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চিনের রাজধানী বেজিংয়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তগইরি হয়েছে।
চিনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার সে দেশের একটি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। আর তা লাগার পরে দ্রুত সেটি ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাসপাতালের যে জায়গাতে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের রাখা হয় সেখানেই প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।

যদিও ঘটনার পরেই একাধিক স্থানীয় দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়। এমনকি হাসপাতালের থাকা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাকেও কাজে লাগানো হয়। কিন্তু ততক্ষণে গোটা হাসপাতালে আগুন দাউ দাউ করে জ্বলে গিয়েছে। কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে চারপাশ। যদিও চ্যালেঞ্জ নিয়ে রোগীদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন চিনের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।
ওই পরিস্থিতির মধ্যেও হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৭১ জন রোগীকে উদ্ধার করে নিয়ে আসা হয় বলে খবর। যদিও এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। যদিও তাঁদের স্থানীয় আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা শুরু হয়েছে বলে খবর। যদিও কীভাবে ওই হাসপাতালে ভয়াবহ আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। যদিও শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান। যদিও এই ঘটনায় হাসপাতালের বেশ কয়েকজনকে চিনের পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
ঘটনার মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর তা দেখে রীতিমত আঁতকে উঠছেন মানুষ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিকান্ডের পর প্রানে বাঁচতে বিওহু মানুষ ঝাঁপ দিচ্ছেন। কেউ হাসপাতালের জানলা দিয়ে তো কাউকে বারান্দা থেকে ঝাঁপ দিতেও দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications