South Korea: দক্ষিণ কোরিয়ার একটি কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ২১ জনের
South Korea: গত কয়েকদিন আগে কুয়েতে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় ৪০ জন ভারতীয়ের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের। ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি ফ্যাক্টারিতে বিধ্বংসী অগ্নিকান্ডের (Lithium Battery Factory Blast) ঘটনা ঘটেছে।
এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভয়াবহ এই ঘটনায় ১৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে অনেক বিদেশি আছে বলে খবর। তবে কোন কোন দেশের তা এখনও স্পষ্ট জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে দেশে (South Korea)।

ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে সে দেশের বিশাল উদ্ধারকারী দল। গোটা এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ-প্রশাসন। মনে করা হচ্ছে, কারখানার মধ্যে কার্যত দমবন্ধ হয়ে সবার মৃত্যু ঘটেছে। সিউল (South Korea) ফায়ার ব্রিগেডের আধিকারিক কিম জিন-ইয়ং স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টারিতে লিথিয়ামের ব্যাটারি তৈরি হতো। হঠাত করেই সেখানে আগুন লেগে যায় সেখানে।
শুধু তাই নয়, একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানিয়েছেন ওই আধিকারিক। কি কারণে বিধ্বংসী এই ঘটনা তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে আগুন ছড়ায় তাতে কারোর বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কম বলেই দাবি কিম জিন-ইয়ং'য়ের। যদিও সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে খবর।
অন্যদিকে সিওলের পুলিশ-প্রশাসন জানাচ্ছেন, ঘটনার সময় ওই ফ্যাক্ট্যারিতে ৬০ জনেরও বেশি শ্রমিক কর্মরত ছিল। ঘটনার সময় বহু শ্রমিক আটকে পড়ে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
তবে নিহতদের মধ্যে চিন এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছে বলেই খবর। পুলিশের প্রাথমিক অনুমান, লিথিয়াম তৈরির সময় অতিরিক্ত তাপ তৈরি হয়। আর সেই কারণেই হয়তো ব্যাটারি প্রথম বিস্ফোরণ হয়। এবং ধীরে ধীরে তা ভয়ঙ্কর আকার নেয় বলে দাবি পুলিশের। যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি সিওলের। ঘটনাকে কেন্দ্র= করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications