Germany: মুহূর্তে বদলে গেল ছবিটা! ভিড়ের মধ্যে উচ্চগতিতে ঢুকল গাড়ি, একের পর এক মৃত্যু, ছড়িয়ে দেহ

Germany: সামনেই বড়দিন! আলোয় সেজে উঠেছে গোটা শহর। পথে নেমে আনন্দে মেতেছে ৮ থেকে ৮০। কিন্তু একটা ঘাতক গাড়ি যে সব শেষ করে দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। একেবারে উচ্চগতিতে ভিড়ের মধ্যেই ঢুকে পড়ল একটি গাড়ি। সঙ্গে সঙ্গে এদিক-ওদিক ছিটকে বললেন সবাই। ক্রিসমাসের আগে ভয়াবহ ছবি জার্মানির ম্যাগডেবার্গ (German city of Magdeburg) শহরে।

চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি শিশু আছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ভয়ঙ্কর এই ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনার পরেই জার্মানি (Germany) জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালককেও।

Germany

কেন এমন ঘটনা তা জানতে জার্মানির পুলিশ ধৃতকে জেরাও শুরু করেছে। তবে তদন্তকারীদের প্রাথমিক ধারনা, এই ঘটনা নিছকই সাধারণ দুর্ঘটনা নয়, ঘটনার পিছনের নাশকতার যোগ আছে বলে দাবি। বড়সড় প্ল্যান করেই কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটাতে চেয়েছে বলে মনে করা হয়েছে। ধৃত ওই গাড়ির চালক সৌদির নাগরিক বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বড়দিনের আগে এই ঘটনায় স্বভাবতই জার্মানির মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

যদিও নতুন করে হামলার কোনও আশঙ্কা নেই। তবে দেশজুড়ে যে সমস্ত বড়দিনের পার্টি আছে সেগুলির নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছে, ঘটনার দুজনের মৃত্যু হলেও বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তবে বেশ কয়েকজনের আঘাত খুবই সামান্য বলে জানানো হয়েছে। তবে ঘটনার পরেই দ্রুত ঘটনাস্তলে ১০০ টি দমকলের পৌঁছে যায়। এমনকি ৫০ জনের একটি উদ্ধারকারী দলও যায়। আসে একের পর এক অ্যামুলেন্স।

একেবারে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। বলে রাখা প্রয়োজন, জার্মানির বার্লিনে একই ভাবে বড়দিনের আগে নাশকতার ঘটনা ঘটে। তাতে ১২ জনের মৃত্যু হয়। এমনকী ২০১৬ সালে ভিড়ের মধ্যে ঘাতক গাড়ি ঢুকে ভয়াবহ ঘটনা ঘটে ফ্রান্সের নাইসে। অন্তত ৮৬ জনের এই ঘটনায় মৃত্যু হয়। ফলে বড়দিনের আগে সবসময় একটা আশঙ্কা-আতঙ্ক থাকে। সেই মতো কড়া ব্যবস্থাও ইউরোপের দেশগুলিতে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+