Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pakistan: পাকিস্তানে গণ অপহরণ ১৬ জন শ্রমিককে, কারা স্বীকার করল দায়ভার?

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম খনির সাইটে কাজ করা কমপক্ষে ১৬ জন শ্রমিককে বৃহস্পতিবার অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী অপহরণ করেছে, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

লাক্কি মারওয়াত জেলার পারমাণবিক শক্তি খনি প্রকল্প সাইটে যাওয়ার পথে একটি গাড়ি থেকে শ্রমিকদের অপহরণ করা হয় বলে জানা যাচ্ছে। পরে অপহরণকারীরা কাবালখেল এলাকায় গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বন্দুকধারীরা শ্রমিকদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

pakistan police

কোনো গোষ্ঠী এখনও অপহরণের দায় স্বীকার করেনি। নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এলাকায় সক্রিয় এবং অতীতে এই ধরনের অপহরণের জন্য দায়ী করা হয়েছে তাঁদেরকে। TTP, ২০০৭ সালে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের একটি গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং তেহরিক-ই-তালিবান কে আল-কায়েদার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি মারাত্মক হামলার জন্য দায়ী করা হয়েছে এই জঙ্গি গোষ্ঠীকে।

এই ঘটনাটি এই অঞ্চলের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিকে তুলে ধরে। গত বছরের জুলাই মাসে, খাইবার পাখতুনখোয়া স্বরাষ্ট্র বিভাগ বান্নু বিভাগের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আগাম আভাস দিয়েছিল বলেই জানা যাচ্ছে।

উপদেষ্টা আইন প্রয়োগকারী কর্মীদের উপর হামলা, অপহরণ এবং গুপ্তহত্যা, বিশেষ করে ট্যাঙ্ক, ডেরা ইসমাইল খান, লাক্কি মারওয়াত এবং বান্নুর মতো এলাকাগুলিতে বৃদ্ধির কথা উল্লেখ করেছে।

অগস্টের শেষ দিকে বান্নুর বাকা খেলা থেকে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (SNGPL) তিন কর্মীকে অপহরণ করা হয়। আবার নভেম্বরে বান্নু থেকে সাত পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়। যদিও কয়েকদিন পর তাদের নিরাপদে উদ্ধারও করা হয়।

এই ঘটনার আগে গত বুধবার, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহিরাগতরা তিন হিন্দুকে অপহরণ করেছিল এবং পুলিশকে তাদের সহযোগীদের মুক্তি দেওয়ার দাবি করেছিল। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে বুধবার লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার ভং এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। আর এদিন ফের শ্রমিকদের অপহরণের ঘটনা ঘটল।

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এই ধরনের অপহরণের ঘটনা নতুন কিছু নয়। মাঝে মাঝেই এখানে অপহরণ হতে থাকে আমজনতা। প্রায় প্রাণ হাতেই বসবাস করে সেখানকার বাসিন্দারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+