Japan Earthquake: ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৩, অন্ধকারে ডুবে এলাকা! নামানো হল সেনাবাহিনীকে

Japan Earthquake: বছরের প্রথমদিনেই ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে জাপানের উপর। ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে দেশের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত আরও বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

অন্যদিকে ভয়াবহ কম্পনের (Japan Earthquake) কারনে সে দেশের একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তা ফেটে গিয়েছে। যার কারনে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। শুধু তাই নয়, বিমানবন্দরের রানওয়েতেই একাধিক ফাটল। ফলে মিলছে না বিমান পরিষেবাও।

Japan Earthquake

উদ্ধারকাজ চালাতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। পৌঁছানো সম্ভব হচ্ছে না ওষুধ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসও। ইতিমধ্যে উদ্ধারকাজে সে দেশের সেনাবাহিনীকে নামানো হয়েছে। আকাশপথে শুরু হয়েছে উদ্ধারকাজ।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূমিকম্পের (Japan Earthquake) উতপত্তিস্থল ওজিমা শহরে (Wajima town) সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরেই একাধিক বাড়ি সেখানে ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, সেখানেই আটজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

যদিও অন্য একটি সূত্রের দাবি, কম্পনের কারনে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েক জায়গাতে আরও মৃত্যু খবর আসছে। এনডিটিভতে প্রকাশিত খবরে, ১৩ জনের মৃত্যুর খবর দাবি করা হয়েছে। অন্যদিকে ভূমিকম্পের প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও সে দেশের প্রায় ৩৩ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। অন্ধকারে ডুবে বিস্তীর্ন এলাকা। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বলে রাখা প্রয়োজন। জাপান সহ গোটা বিশ্বই নতুন বছরের আনন্দ মেতে। আর সেই সময়ই সে দেশে নেমে আসে দুঃস্বপ্ন। দুলে ওঠে গোটা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বাড়ি-রাস্তা।

আর তা সামলাতে সামলাতেই সুনামির হাই অ্যালার্ট জারি করা হয়। দ্রুত সমুদ্র এলাকা থেকে সরে আসার কথা বলা হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়, ৫ ফুট উচ্চতার সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে পারে। সে মতো বিশাল বড় ঢেউ আছড়ে পড়ে। হু হু করে জল ঢুকতে শুরু করে সমুদ্র উপকূলবরতী শহরগুলিতে। যদিও সে দেশের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে সে দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+