খিদের জ্বালা, মরতে দেব না! বাংলাদেশের বাজারের 'নিয়ন্ত্রণ' নিচ্ছে ভারত? জাহাজে যাচ্ছে টনটন চাল
India-Bangladesh: লাগাতার ভারত বিদ্বেষ বাংলাদেশজুড়ে! ইতিহাস ভুলে লাগাতার চলছে হুঁশিয়ারি। এদিকে খিদের জ্বালায় জ্বলছে ওপারের মানুষ। আর তা সামাল দিতে লাগাতার সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছে ভারত। ফের একবার বাংলাদেশে চাল পাঠাচ্ছে ভারত। গত কয়েকদিন আগেই প্রথম ধাপে কয়েকটন চাল পাঠানো হয় ওপারে। এবার ২৭ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল পাঠিয়েছে ভারত।
দ্বিতীয় চালান হিসাবে বিপুল এই চাল সে দেশে পাঠানো হয়েছে বলেই খবর। বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। ইউনূসের হাতে এখন সর্বময় ক্ষমতা। দেশ চালাতে কার্যত ব্যর্থ তাঁরা। সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম। বাজারে গেলেও হাত পুড়ছে আম আদমির (India-Bangladesh)।

এমনকি চালের দামও ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় ক্রমশ ক্ষোভ বাড়ছে বাংলাদেশের মানুষের। পরিস্থিতি যে হাতের বাইরে তা মেনেও নিচ্ছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। চালের দাম বৃদ্ধি নিয়ে বারবার মুখ খুলছেন! এই অবস্থায় মুসকিল আসান সে ভারতই।
যা খবর, ভারত থেকে ২ লাখ মেট্রিক টন আমদানি করবে বাংলাদেশ (India-Bangladesh)। আর সেই মতো ইউনূসের আমলে চুক্তি হয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী প্রথম ধাপে গত ২৬ ডিসেম্বর ভারত থেকে ২৪,৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল যায়। ভারত জাহাজ "এমভি তানাইস ড্রিম" চট্টগ্রাম বন্দরে সেই চাল নামায়।
দ্বিতীয় ধাপে ২৭ হাজার মেট্রিক টন চাল যাচ্ছে। আগামিকাল ১০ জানুয়ারি ভারত থেকে দ্বিতীয় চালানের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক আধিকারিক 'বাংলা ট্রিবিউন'কে জানিয়েছেন, ভারত থেকে চাল নিয়ে আরও একটি জাহাজ আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে জাহাজে চাল লোড করা হয়েছে। ভারত থেকে আসা চাল দ্রুত যাতে বাংলাদেশের বাজারে পৌঁছানো সম্ভব হয় সেই চেষ্টা চালাচ্ছেন সে দেশের আধিকারিকরা।
তাঁদের দাবি, বিপুল পরিমান আমদানি করা চাল বাংলাদেশের বাজারে পৌছলে দাম অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর সেই চেষ্টাই এখন চালাচ্ছেন আধিকারিকরা। বর্তমানে সে দেশে ভালো চাল বাংলাদেশের মুদ্রায় প্রায় ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য জিনিসের দামও ভয়ঙ্কর ভাবে বেশি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications