ভয়ঙ্কর হল 'শুল্ক-যুদ্ধ', চিনা পণ্যের উপর ১০৪ শতাংশ শুল্ক বসালো আমেরিকা! মধ্যরাত থেকেই কার্যকর

US-China Trade War: ভয়ঙ্কর হতে চলেছে আমেরিকা এবং চিনের মধ্যে শুল্ক যুদ্ধ! চিন থেকে আমদানি করা পণ্যের উপর ১০৪ শতাংশ পর্যন্ত শুল্ক বসালো আমেরিকা। যা আজ মঙ্গলবার রাত থেকেই কার্যকর হবে। ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফে এই খবরে শিলমোহর দেওয়া হয়েছে। আন্তজাতিক মহলের কথায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন সিদ্ধান্ত বিপদের দিকে ঠেলে দিতে পারে।

গত কয়েকদিন আগেই চিনের উৎপাদিত পণ্যের উপর ৩৪ শতাংশ অতিরিক্ত ট্যারিফ ঘোষণা করে আমেরিকা (US-China Trade War) । যারা পাল্টা 'প্রত্যাঘাত' করে চিনও। একই হারে আমেরিকান পণ্যে শুল্ক বসানোর কথা জানায় সে দেশ। যা মোটেই ভালো চোখে নেয়নি আমেরিকা।

US-China Trade War

আর এরপরেই পাল্টা শুল্ক (US-China Trade War) বসানোর হুঁশিয়ারি দেওয়া দেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী এই বিষয়ে চিনকে চূড়ান্ত সময়সীমাও বেধে দেওয়া হয়। আর সেই সময়সীমার মধ্যে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না জানালে শুল্ক বসানো হবে। আর তা যে ফাঁকা আওয়াজ ছিল না তা স্পষ্ট হল অবশেষে। চিন থেকে আমদানি করা পণ্যের উপর ১০৪ শতাংশ পর্যন্ত শুল্ক বসালো আমেরিকা।

আজ মঙ্গলবার রাত থেকেই তা কার্যকর করা হবে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। যা বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, করোনার সময় থেকেই বিশ্বজুড়ে একটা আর্থিক মন্দা তৈরি হয়।

সেই রেশ কাটেনি এখনও পর্যন্ত। আর এর মধ্যেই ট্রাম্প একাধিক দেশের উপর শুল্ক চাপায়। একদিকে সেই তালিকায় চিন আছে তেমনই আছে ভারতও। আর এই ঘোষণায় বিশ্বজুড়ে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। বাজারে ব্যাপক ভাবে রক্তক্ষরণ শুরু হয়েছে। এর মধ্যেই এবার চিনের সঙ্গে শুল্ক যুদ্ধ (US-China Trade War) আরও জোরালো করল আমেরিকা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ট্রাম্পের শুল্ক নীতির প্রবল বিরোধিতা করে আসছে চিন। আর এহেন শুল্ক যুদ্ধের মোকাবিলা করতে চিন প্রস্তুত বলেও জানানো হয়েছে। এই বিষয়ে সম্প্রতি চিনের কমিউনিস্ট দলের মুখপত্র পিপল'স ডেইলি-তে বলা হয়, "আমেরিকার শুল্কের (US-China Trade War) জেরে প্রভাব পড়বে চিনে। তবে মাথায় আকাশ ভেঙে পড়ার পরিস্থিতি হবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এদিনের ঘোষণার পরেও কি চিন এই ধাক্কা সামলাতে পারবে? গোটা বিশ্বের নজর সেদিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+